হোলির এই গান ইতিমধ্যে ১ কোটি ২০ লক্ষ ভিউ পেয়েছে, আপনি শুনেছেন কি
হোলির ভাবনাকে মাথায় রেখেই ভোজপুরী সিনেমার পরিচিত মুখ দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া তাঁর লেটেস্ট হোলি ট্র্যাক রিলিজ করেছেন। যার শিরোনাম 'হোলি মে জিএসটি জোড় কে'।
রঙের উৎসব হোলি সারা দেশে পালিত হবে। তার আগে বাংলায় বসন্ত উৎসবে রঙের খেলা চলছে পুরোদমে। হোলি সকলেই নেচে-গেয়ে, খানা-পিনার মাধ্যমে উদযাপন করেন। নাচ তার মধ্যে অন্যতম বড় শর্ত।

সেই ভাবনাকে মাথায় রেখেই ভোজপুরী সিনেমার পরিচিত মুখ দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া তাঁর লেটেস্ট হোলি ট্র্যাক রিলিজ করেছেন। যার শিরোনাম 'হোলি মে জিএসটি জোড় কে'। গানটি ইতিমধ্যে ইউটিউবে প্রায় ১ কোটি ৩০ লক্ষ ভিউ পেয়ে গিয়েছে।
গানটিতে রয়েছেন নিরাহুয়া নিজে ও সঙ্গে অভিনেত্রী অম্রপালি দুবে। এতে হোলি যেমন রয়েছে তেমনই জিএসটি রঙের উৎসবে কী প্রভাব ফেলেছে তা রয়েছে। তাছাড়া পণপ্রথার বিরুদ্ধেও গানে আওয়াজ তোলা হয়েছে। এই ভিডিওয় ভোজপুরী সুপারস্টার মনোজ সিং টাইগার ও সঞ্জয় পাণ্ডেও রয়েছেন। নিরাহুয়ার নিজের মিউজিক কোম্পানি গানটি রিলিজ করেছে। একনজরে দেখে নিন ভিডিও।












Click it and Unblock the Notifications