হোলি ২০২৫ হয়ে উঠল ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধির চাবিকাঠি, ৬০,০০০ কোটি টাকা পর্যন্ত আয়ের সম্ভাবনা
রঙের উৎসব হোলি। এই রঙ আনন্দের, ভালবাসার, সম্প্রীতির। রঙের উৎসবে শুধু একটা কথায় চলে, 'বুরা না মানো, আজ হোলি হে'। তবে এই হোলি কিন্তু শুধু আনন্দের নয়, দেশের আর্থিক কাঠামোকেও মজবুত করতে সক্ষম রঙের এই উৎসব।
হোলি ২০২৫ শুধু আনন্দ আর উৎসবই নয়, বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধিও আনতে চলেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) জানিয়েছে, এবারের হোলি উদযাপনের কারণে বাজারে ৬০,০০০ কোটি টাকারও বেশি ব্যবসা হতে পারে, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।

চিনের পণ্য বর্জন, দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি
CAIT তাঁদের এক রিপোর্টে উল্লেখ করেছে, ভারতীয় ভেষজ রঙ, গুলাল, পিচকারি, চন্দন কাঠ, পোশাক ও পূজার সামগ্রী বিক্রিতে বিশাল বাজার বিভিন্ন রাজ্যে, বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে হোলিকে কেন্দ্র করে। ব্যবসায়ীরা ও ক্রেতারা এবারও চিনের পণ্য এড়িয়ে চলছেন। ফলে পাইকারি কিংবা খুচরো, দুই বাজারেই দেখা গেছে ভারতীয় শিল্পের দাপট। 'হ্যাপি হোলি' লেখা টি-শার্ট, কুর্তা-পায়জামার চাহিদাও বেড়েছে।
কোন কোন পণ্য বিক্রি হচ্ছে বেশি?
রঙ ও গুলাল, উপহার সামগ্রী, মিষ্টি ও ড্রাই ফ্রুটস, FMCG পণ্য, টি-শার্ট, কুর্তা-পায়জামা, সালোয়ার স্যুট, ফুল, ফল ও পূজার সামগ্রী।
দিল্লি ও অন্যান্য শহরে বিশাল বিক্রি
- দিল্লিতেই আনুমানিক ৮০,০০০ কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানা যাচ্ছে
- ৩,০০০+ হোলি মিলন উৎসবের আয়োজন হচ্ছে দিল্লিতেই
- বাজারে প্রচুর ভিড় ক্রেতাদের, আর তাতে বিক্রেতাদের মুখে ফুটেছে হাসি
কবে হবে হোলি?
ক্যালেন্ডার অনুযায়ী, হোলিকা দহন চলছে আজ অর্থাৎ ১৩ মার্চ, ২০২৫-এ এবং রঙের উৎসব বা হোলি রয়েছে ১৪ মার্চ ২০২৫-এ।
CAIT-এর মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল বলেন, "হোলি স্থানীয় ব্যবসায়ীদের জন্য বিশাল সুযোগ এনে দিচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, MSME খাত ও স্থানীয় অর্থনীতি এতে উপকৃত হবে"। ফলে এবছরের হোলি শুধু রঙের উৎসব নয়, ভারতীয় অর্থনীতিতে শ্রীবৃদ্ধিরও অন্যতম মাধ্যম।












Click it and Unblock the Notifications