'হোলি'র আনন্দে মেতে উঠছে মথুরা থেকে রাজস্থান ! দেখুন কীভাবে চলছে রঙ-খেলা
রঙের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ । হোলির উৎসবে মাতোয়ারা বৃন্দাবন থেকে রাজস্থান।
রঙের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ । হোলির উৎসবে মাতোয়ারা বৃন্দাবন থেকে রাজস্থান। কোথাও রঙে নিজেকে চুবিয়ে নিয়েই আনন্দে আত্মহারা মানুষ, কোথাও বা শ্রীকৃষ্ণের পায়ে রঙ দিয়ে বৈষ্ণব মতে ফাগের রঙে মাতোয়ারা হওয়ার পালা! সব মিলিয়ে রীতিমত জমজমাট দেশের হোলি পর্ব।
|
'হোলি কা দহন' -এ পুড়ল মাসুদ!
মুম্বইয়ে হোলির দহনে এবার নরকাসুর হিসাবে তুলে ধরা হয়েছে জঙ্গি নেতা মাসুদ আজহারকে। সেই ছবি হোলির আগের রাত থেকেই বেশ ভাইরাল হয়েছে।
|
মথুরায় হোলি
মথুরার বাঁকে বিহারি মন্দিরে এদিন সাড়ম্বরে পালিত হয়েছে দোলের উৎসব। সকাল থেকেই সেখানে ছিল ভক্তদের ঢল। সকলেই সেখানে সকাল থেকে উৎসবে মেতে ছিলেন।
|
গুজরাতে টমাটো দোল!
গুজরাতে টমাটো নিয়ে দোল খেলার ছবিও এদিন দেখা যায়। সেই ছবিও ক্রমে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
|
রাজস্থানে দোল
রাজস্থানে দোলের আনন্দে মেতে উঠতে দেখা গেল বেশ কয়েকজন বিদেশী পর্যটককেও। সেই আনন্দের ছবিও ধরা পড়েছে ভিডিওতে।
|
মধ্যপ্রদেশে দোল!
দোলের দিন মধ্যপ্রদেশও পিছপা হয়নি। সেখানেও সাড়ম্বরে পালিত হয়েছে রঙের উৎসব।
|
হিমাচলে হোলি!
হিমাচল প্রদেশেও এদিন দোল খেলা হয়। আনন্দের রঙে মাতোয়ার হন অনেকেই।












Click it and Unblock the Notifications