Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

HMPV Virus: ভাইরাস মোকাবিলায় প্রস্তুত ভারত, "অজানা কিছু নয়," বললেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা

HMPV Virus: সোমবারই দেশের তিন প্রান্তে HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাস-এ চারজনের আক্রান্ত (Infected) হওয়ার খবর মিলেছে। বেঙ্গালুরুতে ২ শিশু, আহমেদাবাদে ১ ও কলকাতায় ১ শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এনিয়ে উদ্বেগ না ছড়িয়ে সতর্ক থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)।

নাড্ডা বলেন, ২০০১ সালে প্রথম চিহ্নিত হয়েছিল এই ভাইরাস। একেবারেই নতুন কিছু নয়। বহু বছর ধরেই বিশ্বে এই ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে। বাতাসের মাধ্যমে ছড়ায় HMPV ও নিশ্বাসের সঙ্গে তা শরীরে ঢুকে পড়ে বলে জানান তিনি।

JP Nadda

যেকোনও বয়সের মানুষের উপরই প্রভাব ফেলতে পারে এই ভাইরাস। মূলত শীতকালে ও বসন্ত আসার আগেই এই ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যায় বলে দাবি করেন জেপি নাড্ডা। চিনে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry), আইসিএমআর (ICMR) ও জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নজরদারি রাখছে বলেও জানান নাড্ডা।

বলেন, চিনের পরিস্থিতির উপর নজর রাখছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এসংক্রান্ত রিপোর্ট তারা পেশ করবে। নাড্ডা আরও জানান, দেশে শ্বাসকষ্টজনিত রোগীদের সংখ্যার উপরও খেয়াল রাখতে আইসিএমআর। তবে এখনও পর্যন্ত এরকম কোনও সার্বিক অসুখ পরিলক্ষিত হয়নি ভারতে।

গত ৪ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষকর্তাদের সঙ্গে জয়েন্ট মনিটরিং গ্রুপের বৈঠকও হয়েছে বলে জানান নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আরও দাবি, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত মজবুত রয়েছে। তাই যেকোনও জরুরি অবস্থা এলে দেশে মোকাবিলা করার মতো ব্যবস্থা রয়েছে। তবে এখনই উদ্বেগের কোনও কারণ নেই। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়ে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

এদিকে, হিউম্যান মেটানিউমোভাইরাসের একের পর এক আক্রান্ত হতেই মাস্ক পরার নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও এনিয়ে জরুরি বৈঠক করেন। ভিড় এলাকায় মাস্ক পরার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এমনকি প্রচণ্ড ভিড়ের মধ্যে বয়স্কদের যেতেও নিষেধ করা হয়েছে কর্ণাটক সরকারের তরফে। সাধারণ মানুষ যাতে সাবধান ও সতর্ক থাকেন সেই বার্তা দেওয়া হয়েছে কর্ণাটক সরকারের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+