দুদিনের ব্যাঙ্গালোর সফরে অমিত শাহ, রাজ্যের রাজনৈতিক পরিবর্তন নিয়ে জল্পনা

বিজেপি (BJP) যুব নেতার হত্যার ঘটনায় সংঘ পরিবারের ক্ষোভের মধ্যেই দুদিনের বেঙ্গালুরু (Bengaluru) সফর শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর এই সফরের ফলে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের জল্পনাও শ

বিজেপি (BJP) যুব নেতার হত্যার ঘটনায় সংঘ পরিবারের ক্ষোভের মধ্যেই দুদিনের বেঙ্গালুরু (Bengaluru) সফর শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর এই সফরের ফলে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের জল্পনাও শুরু হয়েছে।

রয়েছে সরকারি অনুষ্ঠান

রয়েছে সরকারি অনুষ্ঠান

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রক এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের 'টুওয়ার্ডস অ্যান ইনক্লুসিভলি ডেভেলপড ইন্ডিয়া @ ১০০' বিষয়ে একটি সম্মেলনে যোগ দিতে বেঙ্গালুরু যাচ্ছেন।

বিজেপি নেতাদের সঙ্গে নির্ধারিত বৈঠক নেই

বিজেপি নেতাদের সঙ্গে নির্ধারিত বৈঠক নেই

যদিও অমিত শাহের এই সফরে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে তাঁর নির্ধারিত কোনও বৈঠকের সূচি নেই। তবে তিনি সরকারি অনুষ্ঠানে কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন বলেই খবর।
কর্নাটকের সিএমও-র তরফে জানানো হয়েছে অমিত শাহ দুদিনের সফরে আসছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। তিনি রাতে বেঙ্গালুরুতে থাকবেন এবং সিএম বোম্বাই এবং অন্যদের সঙ্গে
সম্মেলনে যোগ দেবেন।

কর্নাটকে বিজেপির মধ্যেই ক্ষোভ

কর্নাটকে বিজেপির মধ্যেই ক্ষোভ

২৬ জুলাই বিজেপির এক যুব নেতার হত্যার ঘটনার জেরে বিজেপির মধ্যেই ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে। যার জেরে ২৮ জুলাই কর্নাটকে বিজেপি সরকারের তৃতীয় বার্ষিকী এবং বোম্বাইয়ের ক্ষমতায় প্রথম বর্ষ পূর্তির অনুষ্ঠান বাতিল করতে হয়।
বোম্বাই সরকারের তরফে মামলাটি এনআইএ-র হাতে দেওয়া হয়েছে। খুনের ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির বেশ কয়েকটি সংগঠনের কর্তারা প্রধানমন্ত্রী মোদীর কাছে অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন, পুরনো বিজেপি নেতারা নয়, ফল খেয়ে যাচ্ছেন কংগ্রেস ও জেডিএস থেকে আসা নেতারা।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন। তাঁর নাম কর্নাটকের সর্বোচ্চ পদের জন্য দলের অভ্যন্তরে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

 বিজেপির রাজ্য সভাপতির মেয়াদও শেষ

বিজেপির রাজ্য সভাপতির মেয়াদও শেষ

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাতিলের মেয়াদও এই মাসে শেষ হচ্ছে। বিজেপি সূত্রে খবর, কাতিলের বিরুদ্ধে তার নিজের এলাকা দক্ষিণ কন্নড়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। যেখানে ২৬ জুলাইবিজেপির যুব নেতার হত্যার ঘটনা ঘটে। সেক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
তবে বিজেপি সূত্রে বলা হচ্ছে, যদি রাজনৈতিক পরিবর্তনেরই কোনও ইচ্ছা বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের থাকত, তাহলে তা টেলিফানের মাধ্যমেই করা হয়ে যেত। তবে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ বলছেন, কেন্দ্রীয় নেতৃত্বেবোম্বাইয়ের ওপরে কতটা সন্তুষ্ট তা বোঝা যায় তাঁকে মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য অনুমতি না দেওয়াতেই। কেননা কর্নাটকে অন্তত পাঁচটি মন্ত্রীপদ শূন্য রয়েছে গত কয়েক মাস ধরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+