Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জঙ্গি বুরহান ওয়ানির উত্তরসুরীকেও খতম করল সেনা, ফের উত্তপ্ত হবে কাশ্মীর!

শনিবার হিজবুল মুজাহিদিন জঙ্গি তথা বুরহান ওয়ানির উত্তরসুরী সবজার আহমেদকে নিরাপত্তারক্ষীরা খতম করেছে। সবজার আহমেদ ওরফে আবু জরার পুলওয়ামার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে।

গতবছরের জুলাইকে হিজবুল মুজাহিদিন জঙ্গি কম্যান্ডার বুরহান ওয়ানিকে এনকাউন্টারে নিকেশ করে নিরাপত্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তারপর গত একবছরে দফায় দফায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর।

তারই মাঝে শনিবার হিজবুল মুজাহিদিন জঙ্গি তথা বুরহান ওয়ানির উত্তরসুরী সবজার আহমেদকে নিরাপত্তারক্ষীরা খতম করেছে।

জঙ্গি বুরহান ওয়ানির উত্তরসুরীকেও খতম করল সেনা, ফের উত্তপ্ত হবে কাশ্মীর!

পুলিশের সূত্র বলছে, সবজার আহমেদ ওরফে আবু জরার পুলওয়ামার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে। সে একটি বাড়িতে লুকিয়ে ছিল। নিরাপত্তারক্ষীরা সেই বাড়ি ঘিরে ফেলে। সঙ্গে ছিল আরও দুই জঙ্গি। তাদের মধ্যে এক পাকিস্তানি জঙ্গিও ছিল বলে জানা গিয়েছে। এদের সকলকেই ঘরিরে ফেলে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।

শুক্রবার সন্ধ্যা থেকে ত্রাল এলাকায় অপারেশন শুরু হয়। এদিন সকালেও পুলিশ-জঙ্গি গুলি বিনিময় চলেছে। শনিবার দুপুরেও পুলিশের এনকাউন্টারের খবর এসেছে। এই সবজার সম্প্রতি শ্রীনগরে ঘুরে যায়। কাশ্মীরে বনধ করার পরিকল্পনা করেছিল সে। সেই ফাঁকে পরিস্থিতি গোলমেলে করার মতলব করা হয়েছিল।

গতবছর জুলাইয়ে বুরহানের মৃত্যুর পরে সবজারকে নেতা বাছা হয়। তৎকালীন হিজবুল নেতা জাকির মুসা সবজারকে নেতা বাছে। পরে শোনা গিয়েছে সবজার ও মুসার মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+