প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কাশ্মীরের হিজবুল জঙ্গির মুখে চাঞ্চল্যকর তথ্য!গোয়েন্দা রিপোর্ট কী বলছে

গোটা কাশ্মীর এই মুহূর্তে দূর্গে পরিণত হয়ে গিয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে উপত্যকার একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক জঙ্গি। বহুজায়গায় চলেছে এনকাউন্টার। আর ভূস্বর্গের একাধিক এমন জায়গাও রয়েছে, যেখানে তল্লাশি করে পুলিশ জানতে পেরেছে যে প্রজাতন্ত্র দিবসের দিন হিজবুল জঙ্গিদের আক্রমণের ছক রয়েছে। আর এবার গোয়েন্দা রিপোর্ট বলছে ধৃত হিজবুল জঙ্গির মুখ থেকে বেরিয়ে এসেছে মারাত্মক গেমপ্ল্যানের গোপন তথ্য।

গোয়েন্দাদের রিপোর্ট কী বলছে?

গোয়েন্দাদের রিপোর্ট কী বলছে?

গোয়েন্দাদের রিপোর্ট বলছে, প্রজাতন্ত্র দিবসের আগে উপত্যকার জাদুরাতে নারকীয় নাশকতার ছক ছিল হিজবুল জঙ্গিদের। পুলওয়ামায় সেদিনই আরও একটি আইইডি হামলার ছকও ছিল জঙ্গিদের।

 ধৃত জঙ্গি নভিদ বাবু কে ?

ধৃত জঙ্গি নভিদ বাবু কে ?

উপত্যকায় জঙ্গি নভিদ বাবুর ধরা পড়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ধৃত হিজবুল জঙ্গি নভিদ বাবু 'আইইডি' বিশেষজ্ঞ হিসাবে পরিচিত নাম। এলাকায় জঙ্গি শিবিরের নিয়োগকর্তা হিসাবে বহুকাল ধরে কুখ্যাতি রয়েছে নাভিদের। আর সেই নাভিদ পুলিশের জালে ধরা পড়ায় একের পর এক বড়সড় তথ্য উঠে আসছে পুলিশের কাছে।

 দবিন্দরের সঙ্গে নভিদ বাবুর ধরা পড়ার যোগ কোথায়?

দবিন্দরের সঙ্গে নভিদ বাবুর ধরা পড়ার যোগ কোথায়?

প্রসঙ্গত, কাশ্মীরের প্রাক্তন ডিএসপি দবিন্দর সিংয়ের সঙ্গে জঙ্গি যোগ নিয়ে এনআইএ তদন্তে একের পর এক তথ্য় উঠে আসছে। আর সেই সূত্রেই নভিদের সঙ্গে দবিন্দরের সম্পর্কের তথ্য উঠতে থাকে। নভিদকে জেরা করে দবিন্দরের বাড়িতে তল্লাশি শুরু হয়। ঘটনার সূত্রে , শ্রীনগর, কাজিগন্দ, কুলগামে শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীরার জানবার চেষ্টা করছেন যে ,আগামী দিনে কোনও বড়সড় জঙ্গি হামলার ছক জঙ্গিদের রয়েছে কিনা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+