কুপওয়ারায় সেনার ফাঁদে হিজবুল জঙ্গি, হদিশ বিপুল অস্ত্রভান্ডারের, নাশকতার ছক বানচাল

কুপওয়ারায় সেনার ফাঁদে হিজবুল জঙ্গি, হদিশ বিপুল অস্ত্রভান্ডারের, নাশকতার ছক বানচাল

করোনা ভাইরাসের আবহেই কুপওয়ারায় সেনাবাহিনীর জালে হিজবুল জঙ্গি ও তার চার সহযোগী। জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অস্ত্র সস্ত্র। ১০ অগাস্ট রাত থেকেই জঙ্গিদের ধরার ফাঁদ পেতেছিল সেনাবাহিনী। ২৮ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, ১৬২ নম্বর সিআরপিএফের ব্যাটিলয়েন যৌথ অভিযানে গ্রেফতার করা হয় হিজবুল জঙ্গিকে।

গ্রেফতার হিজবুল জঙ্গি

গ্রেফতার হিজবুল জঙ্গি

কাশ্মীরের কুপওয়াড়ায় সেনাবাহিনীর ফাঁদে হিজবুল জঙ্গি। গ্রেফতার করা হয়েছে তার ৪ সহযোগীকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর নাশকতা চালানোর ছক কষছিল তারা। হিজবুল জঙ্গি আবদুল ভাটের ছেলে পরভেজ আহমেদ ভাট(‌২২)‌কে ধরার জন্য গত কয়েকদিন ধরেও ওত পেতেছিল সেনাবাহিনী। গ্রেফতার করা হয়েছে আলতাফ মির(‌৩৫)‌, মহম্মদ কোহলি(‌৩৫)‌, নিজাম দিন গুজ্জর(‌৪৪)‌ এবং কুয়াম গুজ্জর(‌২৯)‌ হিজবুল জঙ্গির এই চার সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিস।

উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র

উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র

জঙ্গিদের গ্রেফতারের পর কুপওাড়ায় বিপুল অস্ত্রভান্ডারের হদিশ মিলেছে। উদ্ধার হয়েছে একে-৪৭, ৯ এমএম চাইনিজ পিস্তল, ম্যাগাজিন, ৬০ একে-৪৭ রাউন্ড কার্তুজ, একটি পিস্তল, দুটি পিস্তল ম্যাগাজিন, ৯ এমএম ১২টি পিস্তল উদ্ধার হয়েছে।

বড় নাশকতার ছক

বড় নাশকতার ছক

স্বাধীনতা দিবসের আগে দেশে বড় নাশকতা চালাতে পারে জঙ্গিরা এমনই খবর দিয়েছিল গোয়েন্দারা। এই জঙ্গিরা সেই ছক কষছিল বলেই অনুমান করা হচ্ছে। হিজবুল কমান্ডার রিয়াজ এবং আমজাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল তারা। সেই মত অস্ত্রও মজুত করে রাখা হচ্ছিল বলে মনে করছে সেনাবািহনী।

উপত্যকায় অস্ত্র সরবরাহ

উপত্যকায় অস্ত্র সরবরাহ

উপত্যকায় গোপনে অস্ত্রপাচারের কাজেও যুক্ত ছিল ধৃত জঙ্গিরা। স্বাধীনতা দিবসের আগে নাশকতার লক্ষ্যে বিপুল অস্ত্র ভাণ্ডার তৈরি করেছিল। এরকম একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+