হিজবুলেই যোগ দিয়েছেন আলিগড়ের রিসার্চ স্কলার, এমনই দাবি জঙ্গি নেতার
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্কলার মান্নান ওয়ানি পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন। এমনটাই দাবি করলেন সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিন।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্কলার মান্নান ওয়ানি পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন। এমনটাই দাবি করলেন সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিন।

বেকারি এবং খারাপ অর্থনীতির জন্য কাশ্মীরের যুবকরা জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছেন, ভারতের এই প্রচারের মুখোশ মান্নান ওয়ানি খুলে দিয়েছে বলে দাবি জঙ্গি নেতা সৈয়দ সালাউদ্দিনের। শ্রীনগরের এক সংবাদমাধ্যমকে এইকথা জানিয়েছে সালাউদ্দিন।
উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাবের টিকিপোরার বাসিন্দা মান্নান ওয়ানি গত সপ্তাহ থেকে নিখোঁজ। তাঁর দিল্লি থেকে বাড়িতে ফেরার কথা ছিল ৬ জানুয়ারি। ইতিমধ্যেই অ্যাসল্ট রাইফেল হাতে মান্নান ওয়ানির ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, জঙ্গি সংগঠনে যুক্ত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের জেরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বছর ২৬-এর ওয়ানিকে সোমবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের কথা জানিয়ে দিয়েছে।

কাশ্মীরের স্বাধীনতার যুদ্ধকে যুক্তিপূর্ণ উপসংহারে নিয়ে যেতে, শিক্ষিত ও মেধাবী যুব সম্প্রদায় হিজবুল মুজাহিদিনে যুক্ত হচ্ছে বলে দাবি সালাউদ্দিনের।
পুলিশ সোমবারেও, মান্নান ওয়ানির জঙ্গি সংগঠনে যোগের কথা স্বীকার করতে চায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জিওলজির রিসার্চ স্কলার ওয়ানি ২ জানুয়ারি শেষ ক্লাস করেছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications