জম্মু গ্রেনেড হামলায় হিজবুল মুজাহিদিনের হাত, উঠে এল নয়া তথ্য

লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদের পর এবার কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোয় নাম উঠে এল হিজবুল মুজাহিদিনের।

লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদের পর এবার কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোয় নাম উঠে এল হিজবুল মুজাহিদিনের। গত কয়েক বছরে হিজবুলের নাম খুব বেশি সামনে আসেনি। বুরহান ওয়ানির ঘটনা ছাড়া হিজবুল জঙ্গিদের নিয়ে বিশেষ আলোচনা হয়নি। তবে ফের যে হিজবুল আলোচনায় আসতে পারে তা এদিনের ঘটনা প্রমাণ করে দিল।

জম্মু গ্রেনেড হামলায় হিজবুল মুজাহিদিনের হাত, উঠে এল নয়া তথ্য

জম্মুর বাস স্ট্যান্ডে এদিন গ্রেনেড হামলা চালাল এক যুবক। হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মারা গিয়েছে এক নাবালক। যে গ্রেনেড ছুঁড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের মনীশ সিনহা জানিয়েছেন, ঘটনার পর পুলিশ তদন্তে নামলে স্থানীয়রা কিছু সূত্র দেয়। সেখানে জানা যায়, নীল জ্যাকেট পরা একজন সম্ভবত হামলা করেছে। পরে সিসিটিভি ফুটেজেও একই ঘটনা সামনে আসে।

সেটা দেখেই স্থানীয় সব পুলিশ থানা ও চত্বরে সতর্ক করে দেওয়া হয়। চিহ্নিত হয় সন্দেহভাজন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। তার নাম ইয়াসির ভাট। জেরায় সে দোষ স্বীকার করেছে।

এই ইয়াসির জানিয়েছে, হামলার পিছনে রয়েছে হিজবুল জঙ্গিরা। কুলগামের হিজবুল জঙ্গিদের জেলা কম্যান্ডার ফারুক আহমেদ ওরফে ওমর তাকে গ্রেনেড দিয়ে হামলা করতে পাঠিয়েছিল। ফলে ঘটনার পিছনে যে হিজবুল রয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+