ফের জঙ্গি সংগঠনে শিক্ষিত যুবক! আইপিএস অফিসারের ভাই মেডিকেল ছাত্রের যোগ হিজবুলে

আইপিএস অফিসারের ভাই যোগ দিলেন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে। এর আগে ২২ মে কাশ্মীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই যুবক। সম্প্রতি হিজবুলের তরফে ছবি প্রকাশ করা হয়েছে।

আইপিএস অফিসারের ভাই যোগ দিলেন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে। এর আগে ২২ মে কাশ্মীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই যুবক। সম্প্রতি হিজবুলের তরফে ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছে সামসুল হক মেগনু।

ফের জঙ্গি সংগঠনে শিক্ষিত যুবক! আইপিএস অফিসারের ভাই মেডিকেল ছাত্রের যোগ হিজবুলে

ইতিমধ্যেই সামসুল হক মেগনুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হিজবুলের তরফে তাদের দলে যোগ দেওয়া মেগনু-সহ বারোজনের ছবি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে এই ছবি দেওয়া হয়।

২৫ বছরের সামসুল হক মেগনু দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের দ্রাগড গ্রামের বাসিন্দা। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ইউনানি মেডিসিনের স্নাতকস্তরের ড্রপআউট। ২২ মে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হওয়ায় পর সে জঙ্গি সংগঠনে যোগ দেয় ২৫ মে।

সামসুলের বড় ভাই ইনামুল হক ২০১২ ব্যাচের আইপিএস অফিসার। উত্তর পূর্বভারতে কর্মরত। সরকারি কলেজের জাকুরা ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়ার পরেই ২২ মে জাকুরা থানায় নিখোঁজের ডায়েরি করেছিল পরিবার।

গত দুবছরের কাশ্মীরে যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। এমন কী অনেক শিক্ষিত যুবক জঙ্গি কার্যকলাপের দিকে ঝুঁকছে। এবছরে প্রায় ৫০ জন যুবক জঙ্গি সংগঠনগুলিতে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+