কাশ্মীরের বুক থেকে মুছে যাচ্ছে হিজবুল জঙ্গিরা! বড়সড় ঘোষণা পুলিশের

কাশ্মীরের দক্ষিণাংশ থেকে মুছে যাচ্ছে হিজবুল জঙ্গিরা! বড়সড় ঘোষণা পুলিশের

উপত্যকার বুকে আজ আরও এক রুদ্ধশ্বাস এনকাউন্টার ঘটে গিয়েছে। আরও একবার বারুদের গন্ধে ঘুম ভেঙেছে উপত্যকার। আর সেই এনকাউন্টারের হাত ধরেই নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদ্দিনের ৩ জঙ্গির। আর তারপরই কাশ্মীর পুলিশ একটি সাংবাদিক সম্মেলনে হিজবুলকে ঘিরে বড়সড় ঘোষণা করে পুলিশ।

 হিজবুল কমান্ডারের মৃত্যু ও পুলিশের বার্তা

হিজবুল কমান্ডারের মৃত্যু ও পুলিশের বার্তা

কাশ্মীর পুলিশের তরফে ডিজিপি দিলবাগ সিং জানান, এদিনের এনকাউন্টারে নিকেশ করা হয়েছে ৩ জঙ্গিকে। মৃতদের মধ্যে রয়েছে হিজবুলের নামী কমান্ডার আহমেদ ওয়ানি ওয়াসিম। আর রয়েছে অন্যতম আদিল । যে এককালে পুলিশ কর্মী থেকে জঙ্গি শিবিরে পালিয়ে যায়।

কাশ্মীর থেকে হিজবুল অবলুপ্তির বার্তা পুলিশ অফিসারের

কাশ্মীর থেকে হিজবুল অবলুপ্তির বার্তা পুলিশ অফিসারের

কাশ্মীরের দক্ষিণাংশ থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে হিজবুল জঙ্গিরা। এমনই এক তাক লাগানো বার্তা এদিন দিয়েছেন কাশ্মীরের পুলিশ কর্তা দিলবাগ সিং। এদিন সোপিয়ানে এনকাউন্টারে জঙ্গি নিকেশের ঘটনার পরই এমন বার্তা দেয় পুলিশ। উল্লেখ্য কিছুদিন আগেই কাশ্মীরের ডোডা জেলায় আরও ২ জঙ্গির নিকেশ হয়েছে।

সোপিয়ানের ওয়াচি গ্রামে এনকাউন্টার

সোপিয়ানের ওয়াচি গ্রামে এনকাউন্টার

এদিন নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল যে, সোপিয়ানের ওয়াচিগ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে একাধিক জঙ্গি। আর তারপরই সেই গ্রামে বাহিনী অভিযান চালায়। সেখানেই ৩ হিজবুল জঙ্গিকে নিকেশ করা হয়। প্রসঙ্গত, কাশ্মীরের পুলিশ কর্তা দবিন্দরের সঙ্গে জঙ্গি যোগ ও তার পরবর্তী সময়ে দবিন্দরের গ্রেফতারি রীতিমতো তোলপাড় ফেলেছে উপত্যকা জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+