'এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়বে', সমকাম রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বামীর
সমকাম রায় বেরোনোর পরই ফের একবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করে বসেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
আজ সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে যে সমকামকে আর অপরাধ বলে ভারতে গণ্য করা হবে না। এদিন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে পাঁচ বিচারপতি বেঞ্চ একসঙ্গে সম্মত হয়েছেন যে সমকামের মতো গুরুত্বপূর্ণ অধিকারকে বদলে যাওয়া যুগে অধিকার দিতেই হবে। সবচেয়ে বড় কথা মানুষের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করতে হবে।

এই রায় বেরোনোর পরই ফের একবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করে বসেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেছেন, এই রায়কে ফের চ্যালেঞ্জ করা যাবে। পাঁচ বিচারপতির বেঞ্চের রায়কে বদলে দিতে পারেন সাত বিচারপতির বেঞ্চ।
এর পাশাপাশি স্বামীর দাবি, এই রায়ের ফলে সারা দেশে এইআইভি আক্রান্তের সংখ্যা বাড়বে। এটিকে জেনেটিক ডিসঅর্ডার বলেও ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর কথায়, এই রায়ের ফলে দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়বে, সমকামী বার বাড়বে।
ঘটনা হল, সংবিধানের চরিত্র বদল নিয়ে মুখ্য বিচারপতি জীপক মিশ্র এদিন মুখ খুলেছেন। সংবিধানের ধারাকে ব্যাখ্যা করার পদ্ধতি বদলাচ্ছে। তা অবশ্যই যুগের ও সময়ের বদলে যাওয়া ধারার সঙ্গে মিলিয়ে যুক্তিযুক্ত হওয়া উচিত। এমনটাই বলেছেন তিনি। আদালত সর্বোপরি জানিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে (যার মধ্যে বিচারব্যবস্থাও রয়েছে) বৈচিত্রতা রক্ষা করতে হবে। সমাজের জনপ্রিয় ভাবনাকে সংখ্যালঘুদের উপরে চাপিয়ে দিলে চলবে না। কারণ সমাজের একজন ব্যক্তিরও মৌলিক অধিকার খর্ব হওয়া উচিত নয়। এই বলে এদিন আদালত সমকামকে মান্যতা দিয়েছে।












Click it and Unblock the Notifications