গর্ভবতীকে এইচআইভি রক্তদাতার মর্মান্তিক পরিণতি, এলাকায় চাঞ্চল্য
২৩ বছরের এক গর্ভবতী মহিলাকে এইচআইভি সংক্রমিত রক্ত দেওয়ার অভিযোগ উঠেছিল। যে যুবকের রক্ত দেওয়া হয়েছিল তার বয়স মাত্র ১৯। ঘটনার কথা যুবক জানতে পেরেই বিষ পান করে আত্মাহুতির পথে এগোয়।
২৩ বছরের এক গর্ভবতী মহিলাকে এইচআইভি সংক্রমিত রক্ত দেওয়ার অভিযোগ উঠেছিল। যে যুবকের রক্ত দেওয়া হয়েছিল তার বয়স মাত্র ১৯। ঘটনার কথা যুবক জানতে পেরেই বিষ পান করে আত্মাহুতির পথে এগোয়। এদিন মাদুরাইয়ের রাজাজি হাসপাতালে সেই যুবক মারা যায়।

ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের মা জানিয়েছেন, প্রথমে ওই যুহক ঠিকই ছিলেন। কিন্তু যখনই খবরের জেরে তিনি জানতে পারেন যে, তাঁরই রক্ত দেওয়া হয়েছে ওই গর্ভবতী মহিলাকে ,.. যুবক ভাবতে থাকেন, তিনি হয়তো আর বাঁচবেন না। আর সেই জন্যই ইঁদুর মারারা বিষ পান করে আত্মাহত্যার পথে এগিয়ে যান ওই যুবক।
HIV blood transfusion case of Madurai: Person who allegedly donated HIV blood to pregnant woman commits suicide. Donor's mother says, “He was fine but as he saw news that his blood was transfused to a pregnant lady, he thought he should not live & consumed rat poison.” #TamilNadu pic.twitter.com/ZKVXD5TiGJ
— ANI (@ANI) December 30, 2018
উল্লেখ্য, ২০১৬ সালে ওই যুবক তাঁর এক আত্মীয়ের জন্য রক্তদান করেন তিনি।তখন সেই রক্ত কাজে লাগেনি। আর সেই রক্তেই এক গর্ভবতীকে পরে তা দেওয়া হয় ।এদিকে, জানতে পারা যায় ওই রক্তে হেপাটাইটিস বি ভাইরাসেরও খোঁজ মিলেছে। আর অন্যদিকে রক্ত দেওয়ার ফলে সংক্রমিত হয়ে যায় ভাইরাস। আর পরিস্থিতি ক্রমেই জটিলতার দিকে মোড় নেয়।












Click it and Unblock the Notifications