Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতীয় রেল নিয়ে এমন অজানা তথ্যগুলি আপনি আগে জানতেন কি! জেনে নিন একনজরে

ভারতীয় রেল নিয়ে এমন অজানা তথ্যগুলি আপনি জানেন কি!

ভারতের রেল নেটওয়ার্ক বিশ্বের মধ্যে অন্যতম দীর্ঘতম। বিরাট সীমানার দেশ ভারতে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে বিশাল দূরত্বে রেল চলাচল করে। রেল যোগাযোগ ভারতের যাতায়াত ব্যবস্থার অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ মাধ্যম। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রেল যোগাযোগ ভারতকে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় রেল সম্পর্কে কিছু অজানা তথ্য যা হয়ত অনেকেরই জানা নেই।

প্রথম ট্রেন

প্রথম ট্রেন

ভারতের প্রথম ট্রেন চলেছিল ১৮৩৭ সালে। সেই ট্রেন চালানোর কৃতিত্ব যায় স্যার আর্থার কটনকে। ওই ট্রেনটি রেডহিলস থেকে চিন্তাড্রিপেট ব্রিজ পর্যন্ত গ্রানাইট পৌঁছে দিয়েছিল।

দ্রুতগামী ট্রেন

দ্রুতগামী ট্রেন

নয়াদিল্লি-ভোপাল শতাব্দী ট্রেনটি হল ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ১৫০ কিলোমিটার। যদিও রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, নতুন লঞ্চ করা সবচেয়ে দ্রুতগামী ট্রেন হতে চলেছে ট্রেন১৮, যা ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলবে।

সবচেয়ে লম্বা রুট ও ট্রেন

সবচেয়ে লম্বা রুট ও ট্রেন

বিবেক এক্সপ্রেস যা অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত চলে, সেটাই ভারতের সবচেয়ে দীর্ঘতম রুট। এবং সেই রুটে চলা ট্রেনের নাম বিবেক এক্সপ্রেস। এই যাত্রাপথের দূরত্ব হল ৪২৮৬ কিলোমিটার এবং সময় লাগে ৮২ ঘন্টা ৩০ মিনিট।

সবচেয়ে লম্বা প্লাটফর্ম

সবচেয়ে লম্বা প্লাটফর্ম

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে রেলস্টেশন হল বিশ্বের দীর্ঘতম স্টেশন, যার দৈর্ঘ্য ১৩৬৬ মিটার। আগে এই রেকর্ডটি ছিল পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশন। এর দৈর্ঘ্য ছিল ১০৭২ মিটার।

প্রথম ইলেকট্রিক ট্রেন

প্রথম ইলেকট্রিক ট্রেন

১৯২৫ সালে ৩ ফেব্রুয়ারি ভারতে প্রথমবার ইলেকট্রিক ট্রেন চলে মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুরলা হারবার পর্যন্ত। পরে সেই ট্রেনের গতি পথ বাড়িয়ে নাসিক ও তারপরে আরও বাড়িয়ে পুনে পর্যন্ত করে দেওয়া হয়।

প্রথম প্যাসেঞ্জার ট্রেন

প্রথম প্যাসেঞ্জার ট্রেন

ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল। সেটি চলেছিল মুম্বই থেকে থানে পর্যন্ত। ৩৩ কিলোমিটার দূরত্বের সেই যাত্রাপথে ট্রেনের যাত্রী ছিলেন ৪০০ জন।

প্রথম বুলেট ট্রেন

প্রথম বুলেট ট্রেন

ভারতের প্রথম বুলেট ট্রেন চলাচল করার কথা ২০২২ সালে। এটি মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত যাবে।

বৃহত্তম রেলওয়ে জংশন

বৃহত্তম রেলওয়ে জংশন

উত্তরপ্রদেশের মথুরা জংশন হল ভারতের সবচেয়ে বৃহত্তম রেলওয়ে জংশন। এখানে মোট সাতটি রুটের ট্রেন এসে থামে। এছাড়াও দশটি প্ল্যাফর্ম রয়েছে। এবং এখান থেকে ভারতের সমস্ত বড় শহরে ট্রেন চলাচল করে।

প্রথম রেল স্টেশন

প্রথম রেল স্টেশন

মুম্বইয়ের বোরি বন্দরে ভারতের প্রথম রেল স্টেশনটি তৈরি হয়। ১৮৫৩ সালে এই স্টেশন থেকেই থানে পর্যন্ত প্রথম ট্রেনটি সফর করেছিল। পরে এই বোরি বন্দর স্টেশনের নাম ১৮৮৮ সালে পাল্টে কুইন ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া টার্মিনাস রাখা হয়।

প্রথম রেল ম্যাসকট

প্রথম রেল ম্যাসকট

ভোলু নামের একটি হাতিকে প্রথমবার রেলের ম্যাসকট করা হয়। এটিকে ২০০২ সালে ডিজাইন করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। ভারতীয় রেলের ১৫০ বছর পূর্তিতে এই ম্যাসকট তৈরি করা হয়েছিল।

সবচেয়ে ধীরগতির ট্রেন

সবচেয়ে ধীরগতির ট্রেন

তামিলনাড়ুর উটি থেকে নীলগিরি পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনটি হল ভারতের সবচেয়ে ধীর গতির ট্রেন। ওই ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার। ৪৬ কিলোমিটার রাস্তা যায় ৫ ঘন্টায়। যেহেতু এটি পাহাড়ি এলাকার উপর দিয়ে চলাচল করে তাই এর গতি অত্যন্ত কম।

প্রথম আসন সংরক্ষণ

প্রথম আসন সংরক্ষণ

১৯৮৬ সালে ভারতীয় রেল প্রথমবার আসন সংরক্ষণ করে। নয়াদিল্লিতে সেই সময় ইন্টারনেট বা কম্পিউটার সিস্টেম সেভাবে চালু হয়নি। ফলে প্রথমে ম্যানুয়াল রেজিস্ট্রির মাধ্যমে আসন সংরক্ষণ করা হয়। যার ফলে বহুক্ষণ ধরে যাত্রীদের টিকিটের লাইনে দাঁড়াতে হয়েছিল।

সবচেয়ে বড় স্টেশনের নাম

সবচেয়ে বড় স্টেশনের নাম

অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটনরসিংহরাজুবাড়িপেটা স্টেশনটি নামের দিক থেকে সবচেয়ে বড়। এতে মোট ২৯ টি ইংরেজি অক্ষর রয়েছে। স্থানীয়রা স্টেশন থেকে সহজে টাকার জন্য শ্রী বলে সম্বোধন করে

সবচেয়ে ছোট স্টেশনের নাম

সবচেয়ে ছোট স্টেশনের নাম

ওড়িশার আইবি রেল স্টেশন হল সবচেয়ে ছোট স্টেশনের নাম উড়িষ্যার সবচেয়ে বড় নদীর উপনদী আইভীর নাম থেকেই স্টেশনের নাম উঠে এসেছে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+