Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Air Force: রাতেই পাকিস্তানের উপর প্রত্যাঘাত? গভীর রাতে মাঝ রাস্তায় নামল একের পর এক রাফাল, সুখোই

Indian Air Force: ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি ক্রমশ জোরাল হচ্ছে! একেবারে পুরোদমে যুদ্ধের মহড়া সারছে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা। আর তাতেই রাতের উড়ে গিয়েছে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া পাকিস্তান। কার্যত 'প্রাণভয়ে' কখনও চিন তো কখনও আমেরিকাকে পাওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ। শুধু তাই নয়, একের পর এক হাস্যকর বয়ান দিয়ে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী।

এই অবস্থায় পাকিস্তানের আরও চাপ বাড়িয়ে একেবারে হাইওয়ের উপর যুদ্ধবিমান নামাল ভারতীয় বিমানবাহিনী (Indian Air Force) । আজ শুক্রবার সকাল থেকে 'land and go' drills শুরু করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।

Indian Air Force

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে (Uttar Pradesh's Shahjahanpur district) গঙ্গা এক্সপ্রেসওয়ের (Ganga Expressway) উপর বিশাল এই মহড়া চলছে। সেখানে একাধিক যুদ্ধবিমানকে টেকঅফ করানো হয়। শুধু দিনে নয়, জরুরি পরিস্থিতিতে রাতেও যাতে যুদ্ধবিমানগুলিতে এক্সপ্রেসওয়েতে নামানো যায় কিংবা ওড়ানো সম্ভব হয় সেই তালিমও এদিন সেরে নিল ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যে রাতের মহড়ার (historic night drill) একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে এক্সপ্রেসওয়ের বুক চিড়ে নামতে দেখা যাচ্ছে রাফাল, জাগুয়ারের মতো যুদ্ধবিমানগুলিকে।

Indian Air Force: বিকল্প রানওয়ের হিসাবে হাইওয়ে

হঠাত জরুরি পরিস্থিতিতে বিকল্প অপশন হিসাবে হাইওয়ে গুলিকে যাতে রানওয়ে হিসাবে ব্যবহার করা যায় সেই কারণেই এই মহড়া। শুধু দিনে নয়, রাতেও যাতে টেক অফ এবং ল্যান্ডিং করা সম্ভব হয় সে কথা মাথায় রেখে শুক্রবার গভীর রাত পর্যন্ত শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের উপর বিশাল এই মহড়া চলে বায়ুসেনার (Indian Air Force)। ভয়ঙ্কর গর্জন করে রাতে ওই এক্সপ্রেসওয়েতে কখনও নামল আবার কখনও উড়ল একের পর এক যুদ্ধ বিমান।

সকালের দিকে গঙ্গা এক্সপ্রেসওয়ের ৩.৫ কিলোমিটার দীর্ঘ রানওয়েতে 'টাচ অ্যান্ড গো'-এর মাধ্যমে শক্তি প্রদর্শন করে রাফাল, সুখোই, মিরাজ, জাগুয়ার এবং এএন-৩২-এর মতো আইএএফের একাধিক যুদ্ধবিমান। এমনকী রাতেও টাচডাউনের মহড়া করে একাধিক যুদ্ধবিমান।

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাতের এই মহড়ার পরেই অনেকেই মনে করছেন, তাহলে রাতের দিকেই পাকিস্তানের উপর প্রত্যাঘাত হানবে ভারতীয় সেনা (Indian Air Force) । আর সেই মহড়াই সেরে ফেলল বায়ুসেনা। পাল্টা প্রস্তুতি শুরু হয়েছে সীমান্তের ওপারেও, এমনটাই জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+