ঐতিহাসিক মুহূর্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন তিন মহিলা

ঐতিহাসিক মুহূর্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন তিন মহিলা

মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশের বিচার ব্যবস্থা। এই প্রথম, দেশের সর্বোচ্চ আদালতের বিজারপতি হিসেবে নিয়োগ পেলেন তিন মহিলা। সম্প্রতি নতুন ন'জন বিচারপতি নিয়োগ করেছে সুপ্রিমকোর্ট৷ এই নতুন নিয়োগের তিনজন মহিলা৷ হিমা কোহলি, বিভি নাগরাথন এবং বেলা এম ত্রিবেদীকে বিচারপতি হিসেবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে প্রথমবারের জন্য সুপ্রিমকোর্টের ৩৩জন বিচারপতির মধ্যে মহিলা বিচারপতির সংখ্যস গিয়ে দাঁড়ালো ৪ এ৷ যদিও এই চারজনকে বাদ দিলে সুপ্রিম কোর্টে এর আগে মোট ৭ জন মহিলা বিচারপতি হয়েছেন৷

বিচারপতি হিমা কোহলি

বিচারপতি হিমা কোহলি

সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়ার আগে বিচারপতি হিমা কোহলি তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তবে হিমা কেরিয়ার শুরু করেছিলেন দিল্লি থেকেই, ২০০৬ সালে তিনি দিল্লি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং পরের বছর তাঁকে দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। চলতি বছরের শুরুতেইনজানুয়ারি মাসে হিমাকে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছিল। সুপ্রিম কোর্টে হিমার মেয়াদ থাকবে ২ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত।

বি ভি নাগরাথন

বি ভি নাগরাথন

বিচারপতি পরিবারের মেয়ে বি ভি নাগরাথন৷
ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ই এস ভেঙ্কটারামিয়ার কন্যা তিনি৷ এর আগে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন বিভি নাগরথন। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে বয়স ও অভিজ্ঞতা অনুসারে ২০২৭ এর সেপ্টেম্বর ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন নাগরাথন। যদিও প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ থাকবে মাত্র ৩৬ দিন। তবে তাঁর হাত ধরেই ভারতের প্রথম মহিলা প্রধানবিচারপতির দীর্ঘ প্রতীক্ষা শেষ হবে বলে আশা করা যায়।

২০২১ সালের ২৭ আগস্ট বিচারপতি বিভি নাগরথনার একটি বক্তৃতায় বলেছিলেন, 'আমি চাই প্রত্যেক মহিলা আইনজীবী সঠিক সুযোগের সঙ্গে নিজের স্বপ্নগুলি পূরণ করতে পারুন৷ '

বেলা, এম ত্রিবেদী!

বেলা, এম ত্রিবেদী!

সুপ্রিম কোর্টে দায়িত্ব পাওয়ার আগে গুজরাট হাইকোর্টের বিচারকের দায়িত্বে ছিলেন৷ বিচারপতি বেলা এম ত্রিবেদী, গুজরাট হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হলেন। ১৭ ফেব্রুয়ারি ২০১১-এ হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন বেলা। রাজস্থান হাইকোর্টেও অতিরিক্ত বিচারকের দায়িত্বে ছিলেন বেলা ত্রিবেদি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তাঁকে আবার গুজরাট হাইকোর্টে বদলি করা হয়। ২০০৩ থেকে ২০০৬-এ গুজরাট সরকারের আইন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেলা৷১০ জুন ২০২৫ পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্বে থাকবেন বেলা এম ত্রিবেদী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+