'হিন্দুদের একতা চাই, নাহলে একা সিংহকে পেয়ে বন্য কুকুরও ছিঁড়ে ফেলবে', দাবি মোহন ভগবতের
হিন্দুরা কোনওদিন এক হয়নি। তাদের একতা ছিল না। ফলে হাজার বছর ধরে হিন্দুরা তা ফল ভোগ করছে। আরএসএস প্রধান মোহন ভগবতের কথায় সিংহ একা থাকলে বন্য কুকুররাও পশুরাজকে ছিঁড়ে ফেলতে পারে।
হিন্দুরা কোনওদিন এক হয়নি। তাদের একতা ছিল না। ফলে হাজার বছর ধরে হিন্দুরা তা ফল ভোগ করছে। আরএসএস প্রধান মোহন ভগবতের কথায় সিংহ একা থাকলে বন্য কুকুররাও পশুরাজকে ছিঁড়ে ফেলতে পারে। শিকাগোয় বিশ্ব হিন্দু কংগ্রেসের অনুষ্ঠানে এই ভাষণ দিয়েই সাড়া ফেলে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত।

তাঁর কথায়, হিন্দুরা কোনওদিন শাসন করার মানসিকতা দেখায়নি। একসঙ্গে জোট বেঁধে কাজ করলে তবেই সমাজে এগিয়ে যাওয়া হিন্দুদের পক্ষে সম্ভব হবে বলে ভগবত মনে করছেন।
বক্তৃতা করতে গিয়ে ভগবত বলেছেন, অতীতে আরএসএসের কর্মকর্তারা যখন কোনও বিখ্যাত হিন্দু ব্যক্তিত্বের কাছে গিয়ে একতার কথা বলতেন, তখন জবাব আসত, সিংহ কখনও দল বেঁধে ঘোরে না। তবে ঘটনা হল, সিংহ বা জঙ্গলের রাজা বাঘ একা থাকলে বন্য কুকুরের দ্বারা আক্রান্ত হতে পারে।
হিন্দু সমাজ কোনওদিনও কাউকে আঘাত করে না। তাই আমরা কীটদেরও না মেরে নিয়ন্ত্রণ করি। বাড়িতে কীটনাশক দিয়ে কীটদের তাড়িয়ে দিই, মারি না। হিন্দুরা কাউকে আঘাত না করলেও নিজেরা জোটবদ্ধ হয়নি। যার ফল ভোগ করতে হয়েছে।
বক্তৃতায় বারবারই মোহন ভগবত হিন্দু ঐক্যের কথা বলেছেন। হিন্দু সংস্থা, হিন্দুত্ববাদীদের এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এই অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু, অভিনেতা অনুপম খের সহ বহু খ্যাতনামা ব্যক্তিত্ব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications