বাংলার হিন্দুরা অস্তিত্বের শেষ লড়াই লড়ছে! মমতার সরকারকে তীব্র আক্রমণ গিরিরাজ সিংয়ের

গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পরে এবার পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং।

বিজেপি নেতা গিরিরাজ সিং বাংলার মানুষকে সরাসরি অ্যাকশন ডে-র কথা স্মরণ করিয়ে দিয়ে হিন্দুদের সংগঠিত হতে বলেছেন। তিনি বলেছেন, আজ পশ্চিমবঙ্গের হিন্দুরা তাঁদের অস্তিত্বের জন্য শেষ লড়াই লড়ছে।

giriraj singh

কী বলেছিলেন নিশিনাক্ত দুবে
এর আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, ঝাড়খণ্ড, বিহা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে হিন্দু গ্রামগুলি খালি হয়ে যাচ্ছে। তিনি বিহারের তিন এবং পশ্চিমবঙ্গের দুই জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করেছিলেন।

সংসদেও তুলেছিলেন
লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেছিলেন, রেকর্ড হাতে নিয়েই তিনি বলছেন, হিন্দুদের গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে। তাঁর কথা ভুল হলে পদত্যাগে প্রস্তুত বলেও জানিয়েছিলেন নিশিকান্ত দুবে। তিনি আরও বলেছিলেন, বাংলা থেকে আসা মানুষেরা ঝাড়খণ্ডের মানুষদের ওপরে অত্যাচার চালাচ্ছে, সেখানে পুলিস কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তিনি।

নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের আরারিয়া, কিষাণগঞ্জ ও কাটিহারকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির করার দাবি তুলেছেন। পাশাপাশি তিনি এইসব এলাকায় এনআরসি কার্যকর করার দাবিও তুলেছেন।

কী বলছেন গিরিরাজ সিং
সোশ্যাল মিডিয়ায় গিরিরাজ সিং বলেছেন, জিন্নার অনুগামী সোহরাবর্দী ১৯৪৬ সালে ডিরেক্ট অ্যাকশন ডে-তে বাংলায় প্রায় ৩০ হাজার হিন্দুকে হত্যা করেছিল। গোপাল মুখোপাধ্যায় হিন্দুদের সংগঠিত করে গণহত্যা বন্ধের চেষ্টা করেন। তাঁর মতো মানুষ আজ বাংলায়চ না দাঁড়ালে হিন্দুদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে। আজ পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের অস্তিত্বের শেষ লড়াই লড়ছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+