হিন্দুরাই অশান্তির কারণ, মন্তব্যের অপব্যাখ্যার অভিযোগ মসজিদ পক্ষের আইনজীবীর
অযোধ্যার রায় প্রকাশের পর মসজিদ পক্ষের আইনজীবী রাজীব ধবন অভিযোগ করেছিলেন, হিন্দুরাই দেশে অশান্তির কারণ।
অযোধ্যার রায় প্রকাশের পর মসজিদ পক্ষের আইনজীবী রাজীব ধবন অভিযোগ করেছিলেন, হিন্দুরাই দেশে অশান্তির কারণ। মুসলিমরা কখনও অশান্তি ছড়ায়নি দেশে। রাজীব ধবনের এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়ে যায়। শেষে সমালোচনার চোটে তিনি দাবি করেছেন তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। তিনি এখানে হিন্দু বলতে আরএসএসকে বোঝাতে চেয়েছেন।

রাজীব ধবন দাবি করেছেন টেলিভিশনে তিনি যখন হিন্দুদের কথা বলছিলেন তিনি সার্বিক হিসেবে বলেননি। শুধু মাত্র আরএসএসকে উদ্দেশ্য করেই বলেছিলেন বলে দাবি করেছেন। তিনি দাবি করেছেন সেসময় তিনি সঙ্ঘ পরিবারকে নিয়েই কথা বলছিলেন। টেলিভিশন চ্যালেন তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করেছে। রাজীব ধবন দাবি করেছেন যাঁরা বাবরি মসজিদ ধ্বংস করেছিল তাঁদের বিরুদ্ধে কথা বলতে গিয়েই এই মন্তব্য করেছিলেন।
টেলিভিশন চ্যানেলে রাজীব ধবন যে দাবি করেছিলেন তার আগেই অযোধ্যা রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় মুসলিম পার্সোনাল ল বোর্ড। গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির নির্দেশ দেওয়া হয়। এবং মসজিদ তৈরির জন্য আলাদা জায়গা দেওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications