আগে সবাই হিন্দু ছিল, মুসলিমরা পরে ধর্মান্তরিত! শেহলা রশিদের পরে গুলাম নবি আজাদের ভিডিও ভাইরাল
কংগ্রেস ছাড়ার পরে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি গঠন করেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মীরের জনগণের উদ্দেশে বলেছেন, হিন্দু ধর্ম ইসলামের থেকেও পুরনো। পাশাপাশি তিনি বলেছেন, সব মুসলিম আগে হিন্দু ছিল।
উল্লেখ করা প্রয়োজন এর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেত্রী শেহলা রশিদের একটি বিবৃতি সামনে এসেছিল। সেখানে তিনি জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য মোদী সরকারের প্রশংসা করেছিলেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গুলাম নবি আজাদের ভিডিওটি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার বলে জানা গিয়েছে। তিনি সেখানে গিয়েছিলেন ৯ অগাস্ট। সেখানে গুলাম নবি বলেছিলেন ইসলামের জন্ম ১৫০০ বছর আগে। ভারতে কেউ বহিরাগত নয়। আমরা সবাই এদেশের। তিনি আরও বলেন, ভারতের মুসলিমরা হিন্দু ছিল, যাঁরা পরে ধর্মান্তরিত হয়।
ডোডায় দেওয়া বক্তৃতায় আজাদ বলেন, ৬০০ বছর আগে কাশ্মীরে শুধুমাত্র কাশ্নীরি পণ্ডিতরা ছিল। এরপর বহু মানুষ ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপরেই গুলাম নবি আজাদ ভ্রাতৃত্ব, শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয়। তিনি বলেন, ধর্মের নামে মানুষ যে ভোট না দেয়।
আজাদ বলেন, রাজনীতিতে যে ধর্মের সমর্থন নেয় সে দুর্বল। যাঁর নিজের প্রতি বিশ্বাস রয়েছে, সে ধর্মের সাহায্য নেবে না। সঠিক মানুষই বলবেন তিনি কী করবেন, কীভাবে উন্নয়ন করবেন। কিন্তু যে দুর্বল, সে বলবে সে হিন্দু না মুসলিম। তাই তাঁকে ভোট দিন।
গুলাম নবি আজাদ বলেন, তারা বাইরে থেকে আসেননি। এই মাটির ফসল। এই মাটিকে ছাইয়ে পরিণত করতে হবে। তিনি বলেন, কয়েকজন বিজেপি নেতা বলেন, কেউ বাইরে থেকে এসেছে, কেউ ভিতর থেকে। তিনি (গুলাম নবি আজাদ) তাঁদেরকে বলেছেন, বাইরে থেকে কেউ আসেননি।
তিনি বলেন, বিন্দুদের পোড়ানো হয়। এরপর দেহাবশেষ নদীতে ফেলে দেওয়া হয়। সেই জল বিভিন্ন জায়গায় যায়। ক্ষেতেও যায়, মানে আমাদের পেটেও যায়।
ভারতীয় মুসলিমদের নিয়ে কথা বলতে গিয়ে গুলাম নবি আজাদ বলেন, মুসলিমরা এই ভূখণ্ডের। তাঁদের মাংস ও হাড়ও ভারত মাতার অংশ হয়ে গিয়েছে। তাহলে হিন্দু-মুসলিম কেন? এই মাটিতে দুটোই পাওয়া যায়। এর অর্থ হল সবই রাজনৈতিক যুদ্ধ।












Click it and Unblock the Notifications