'হিন্দু সন্ত্রাস' মন্তব্য করে বিপাকে কামাল হাসান, দায়ের একাধিক ধারায় মামলা
হিন্দু সন্ত্রাস নিয়ে বিতর্কিত মন্তব্য়ের জেরে এবার দক্ষিণের সুপারস্টার কামাল হাসানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হল বারানসিতে। শনিবারই এই মামলার শুনানি হবে।
হিন্দু সন্ত্রাস নিয়ে বিতর্কিত মন্তব্য়ের জেরে এবার দক্ষিণের সুপারস্টার কামাল হাসানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হল বারানসিতে। শনিবারই এই মামলার শুনানি হবে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মামলাও দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবারই দক্ষিণের সুপারস্টার একটি তামিল পত্রিকায় হিন্দু সন্ত্রাস প্রসঙ্গে বক্তব্য রাখেন। নিজের কলমে তিনি লেখেন, দক্ষিণপন্থীদের মধ্যেও এখনও সন্ত্রাস গ্রাস করেছে। আগে তারা আলোচনায় বসতেন, এখন কথা কথায় হিংসার পথেই হাঁটেন তারা। কামাল হাসানের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, কামাল হাসানের কাছে হিন্দু সন্ত্রাসের কোনও প্রমাণ থাকলে তা তিনি এনআইএ-এর হাতে তুলে দিন। এই ধরেনের ভিত্তিহীন মন্তব্য করে কামাল নিজের অসুস্থ মানসিকতারই পরিচয় দিচ্ছেন।
আরও একধাপ এগিয়ে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমহা রাও বলেন, এই ধরনের মন্তব্য় করে কামাল হাসানের মত বড় মাপের অভিনেতা নিজেকে পি চিদম্বরম ও হাফিজ সইদের সারিতে দাঁড় করিয়েছেন। এরপরই শুক্রবার বারাণসিতে তাঁর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হয়েছে কামাল হাসানের নামে।












Click it and Unblock the Notifications