'হিন্দু ব্যক্তির নামেই আই কার্ড ছিল জঙ্গি কাসাবের', মুম্বই হামলা নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য
'হিন্দু নামেই আই কার্ড ছিল জঙ্গি কাসাবের', মুম্বই হামলা নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য
মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কর্তা রাকেশ মারিয়ার লেখা বই 'লেট মি সে ইট নাও' ঘিরে গোটা দেশে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে নারকীয় জঙ্গি হামলার ঘটনায় অন্যতম ত্রাস ছিল আজমল কাসাব। আর সেই আজমল কাসাবকে পাকিস্তান যে হিন্দু জঙ্গি হিসাবে প্রচার করতে চেয়েছিল , তা নিয়ে একাধিক বক্তব্য রেখেছেন মারিয়া। আর সেই বক্তব্যের সঙ্গে আরও বেশ কয়েকটি তথ্য যোগ করেছেন মামলার আইনজীবী উজ্জ্বল নিকম।
|
ভুয়ো আইডি ছিল কাসাভ
২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলার মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিসলেন উজ্জ্বল নিকম। সাম্প্রতিককালে রাকেশ মারিয়ার বইয়ে লেখা তথ্য প্রকাশ হতেই উজ্জ্বল নিকম বলেন, এটা সত্যি যে আজমল কাসাভের কাছে হিন্দু নমের ভুয়ো পরিচয় পত্র ছিল। মুম্বই হামলার ১০ অভিযুক্তের কাছেই এমন ভুয়ো কার্ড পাওয়া গিয়েছে বলেও দাবি করেন নিকম।

কাফকার থেকে ১০ টি ভুয়ো আইডি!
নিকম জানিয়েছেন, পাকিস্তানে কাসাভদের জঙ্গি প্রশিক্ষণ দিয়েছিল জনৈক জঙ্গি কাফকা। আর সেই কাফকাই এই ১০ জঙ্গিকে বলে দেয় যে , ভারতে পা রাখতেই তারা হাতে পাবে ১০ টি ভুয়ো পরিচয়পত্র। যাতে পুলিশের চোখে ধুলো দেওয়া যায়, তার জন্যই এমন পরিচয়পত্রের ব্যবহার করে জঙ্গিরা।

হিন্দু সন্ত্রাসের তত্ত্ব ও মারিয়ার বই
রাকেশ মারিয়ার বইতে দাবি করা হয়েছে, কাসাভের হাতে গেরুয়া ধাগা বেঁধে তাকে ভারতীয় হিন্দু সন্ত্রাসবাদী সাজাবার চেষ্টা করেছিল পাকিস্তান। যাতে কোনএ মতেই ধরা পড়ার পর কাসাভের পাকিস্তানি পরিচিতি উঠে আনা আসে। এমনকি হেফাজতে কাসাভকে মারার জন্য দাউদ গ্যাংকেও কাজে লাগানোর চেষ্টা করে পাক গুপ্তচর সংস্থা।

হামলা নিয়ে রাজনীতি
২০০৮ সালের এই হামলা কংগ্রেসের শাসনকালে হয়েছিল। আর তা নিয়েই বিজেপি সরব হয়েছে। বিজেপির দাবি, হিন্দু সন্ত্রাসবাদী হিসাবে কাসাভকে সামনে আনার চেষ্টার নেপথ্যে রয়েছে কংগ্রেসের ষড়যন্ত্র। বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেস এমটা চাইছে বলে দাবি করে বিজেপি। যদিও তাতে আমল দিচ্ছে না হাত শিবির।












Click it and Unblock the Notifications