মোদীর বিবিসি তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারির আর্জি, সুপ্রিম কোর্টে মামলা হিন্দুসেনার সভাপতির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবিসি তথ্য চিত্র ঘিরে তুমুল অশান্তি গোটা দেশে

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে তৈরি বিবিসি তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারির দাবি। হিন্দু সেনার সভাপতি এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। তাঁরা দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে বিবিসির তথ্য চিত্র দেখানোর উপরে যেন নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়গুলিতে এই তথ্যচিত্র দেখানো নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছে।

বিবিসির তথ্যচিত্র বিতর্ক

বিবিসির তথ্যচিত্র বিতর্ক

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে বিবিসি। তাই নিয়ে গোটা দেশে তুমুল অশান্তি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তথ্য চিত্রে একাধিক প্রশ্ন করা হয়েছে। সেই সব বিতর্কিত প্রশ্নের জন্যই বিবিসির তথ্যচিত্র নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছে। এদিকে এই নিয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে চলছে অশান্তি। জেএনইউ থেকে শুরু করে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় সর্বত্র তুমুল অশান্তি হচ্ছে। পড়ুয়াদের তথ্যচিত্র যাতে দেখতে না দেওয়া হয় তার চেষ্টা চালাচ্ছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। এই নিয়ে চলছে তুমুল অশান্তি।

সুপ্রিম কোর্টে মামলা

সুপ্রিম কোর্টে মামলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে হিন্দু সেনা। এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন হিন্দু সেনার সভাপতি। আইনজীবী বরুণ কুমার সিনহার মাধ্যমে আদালতে আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই তথ্যচিত্রের জন্য এনআইএ তদন্তের আর্জিও জানানো হয়েছে। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা এবং বীরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, ২০০২ সালে গোধরা কাণ্ড নিয়ে এই তথ্য চিত্রে প্রধানমন্ত্রী মোদীকে একাধিক প্রশ্ন করা হয়েছে। অদালতে অভিযোগ করা হয়েছে বিবিসি পরিকল্পনা করেই এই কাজ করেছে। বিবিসির এই তথ্য চিত্রের কারণে দেশের শান্তি এবং সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

 তীব্র সমালোচনা বিজেপি

তীব্র সমালোচনা বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্য চিত্রে গোধরা কাণ্ড নিয়ে একাধিক বিতর্কিত প্রশ্ন করা হয়েছে। গোধরা কাণ্ডে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাই নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিজেপি। একাধিক বিজেপি নেতা এই নিয়ে বিবিসির প্রবল সমালোচনা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য ব্রিটেনে এখন শাসকের পদে রয়েছেন ঋষি সুনক। তিনি ভারতীয় বংশোদ্ভুত। এবং তাঁর স্ত্রী ইনফোসিসের প্রতিষ্ঠাতা কৃষ্ণমূর্তির মেয়ে। সেকারণেই একটা প্রত্যক্ষ ভারতীয় যোগ তৈরি হয়েছে। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবিসি কী করে এই তথ্য চিত্রটি প্রকাশ করার অনুমতি পেল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ভারতের ক্ষতির চেষ্টা

ভারতের ক্ষতির চেষ্টা

বিজেিপর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতের যেভাবে উত্থান হয়েছে তা মেনে নিতে পারছে না ব্রিটেন। ব্রিটেনের অর্থনীতি যেখানে তলানিতে এসে পড়েছে সেখানে ভারতীয় অর্থনীতিক ক্রমশ উত্থান হতে শুরু করেছে। সেটা সহ্য করতে না পেরেই পরিকল্পনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+