জেএনইউতে হামলার দায় স্বীকার হিন্দু রক্ষা দলের, প্রকাশ্যে এল হামলার কারণ, দেখুন ভিডিও
রবিবার জেএনইউতে রক্তাক্ত হামলার দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। এব্যাপারে তারা একটি ভিডিও প্রকাশ করেছে।
রবিবার জেএনইউতে রক্তাক্ত হামলার দায় অবশেষে স্বীকার করল হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। এই ব্যাপারে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। অন্যদিকে, হামলার জেরে থমকে যাওয়া রেজিস্ট্রেশনের সময় আগামী রবিবার পর্যন্ত জাড়ানোর কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
|
হামলার দায় স্বীকার হিন্দু রক্ষা দলের
জেএনইউতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। ভবিষ্যতে এই ধরনের হামলার হুমকি দেয়েছে তারা।

জেএনইউতে দেশ বিরোধী কাজ
রবিবার সন্ধেয় জেএনইউতে হামলায় ছাত্রছাত্রী ও শিক্ষক মিলিয়ে কমপক্ষে ৩৪ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার দায় স্বীকার করে হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি বলেছেন, জেএনইউতে দেশ বিরোধী কাজ চলছিল। তাদের দল কোনও দেশ বিরোধী কাজ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জেএনইউতে কমিউনিস্টদের আড্ডা
ভিডিওতে বলা হয়েছে জেএনইইউতে কমিউনিস্টদের আড্ডা রয়েছে। এই ধরনের ঘাঁটি তারা সহ্য করবে না। ধর্মের জন্য তারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলেও জানিয়েছে হিন্দু রক্ষা দল।

বাড়ানো হয়েছে রেজিস্ট্রেশনের সময়
জেএনইউতে হামলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। জানা গিয়েছে, ওই দিনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভার। তাই আগামী রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে রেজিস্টচ্রশনের প্রক্রিয়া।












Click it and Unblock the Notifications