রাজ্যসভায় সুষমার হিসেব! মমতার রাজ্যে নিজের দলের অভিযোগ ভোঁতা
বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বাড়ছে। রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে এই ধারনা ভুল বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বাড়ছে। রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে এই ধারনা ভুল বলেও জানিয়েছেন তিনি। ২০১৭-র সরকারি হিসেব অনুযায়ী, ২ শতাংশের ওপর বাংলাদেশের হিন্দুদের জনসংখ্যা বেড়েছে।

রাজ্যসভায় প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, সরকারি তরফে পাকিস্তান, বাংলাদেশ কিংবা অন্য দেশের সঙ্গে আলোচনার সময় সেখানকার সংখ্যালঘুদের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়। যুক্তিপূর্ণ উপসংহারেও পৌঁছনো হয়।
বিদেশমন্ত্রী সদস্যদের কাছে রাজ্যসভায় আটকে থাকা নাগরিকত্ব আইন সংশোধনী বিল পাশ করানোর জন্য আবেদন জানান। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই বিল পাশ হয়ে গেলে, পাকিস্তান-সহ বিভিন্ন দেশে সংখ্যালঘুদের ওপর হওয়া হামলার নিরসন হবে।
মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ব্যুরোর দেওয়া সেখানকার জনভিত্তিগত বিন্যাসের যে হিসেব দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ২০১১ সালে সেদেশে হিন্দু জনসংখ্যা ছিল ৮.৪ শতাংশ। ২০১৭-তে তা বেড়ে হয়েছে ১০.৭ শতাংশ। এই হিসেব দিয়ে রাজ্যসভায় বিদেশমন্ত্রী দাবি করেন, হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে এবং সেখানে হিন্দুদের সংখ্যা কমছে। এমন ধারনা তৈরি করা হচ্ছে, যা ছিক নয়।
সুষমা স্বরাজ বলেন, এটা ঠিক যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ঘটনা ঘটছে। এব্যাপারে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তবে বাংলাদেশ ছাড়াও, প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান থেকে সেখানকার সংখ্যালঘুদের ওপর হামলা, অপহরণ, ধর্মান্তকরণের ঘটনা ঘটছে, এমন রিপোর্ট পাওয়ার কথা লিখিত ভাবে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ঘটনায় ৬৭ জনকে গ্রেফতার করেছে সেখানকার সরকার। অভিযুক্তরা হাজত বাস করছেন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications