জামিয়ার বন্দুকবাজকে সংবর্ধনা দিতে চাইছে হিন্দুমহাসভা! তুলনায় আনা হল নাথুরাম গডসেকে

রামভক্তকে 'দেশভক্ত' আখ্যা দেওয়া হয়ে গিয়েছে হিন্দু মহাসভার তরফে। আর এবার জামিয়ায় গুলি চালনা কাণ্ডে অভিযুক্ত রামভক্ত গোপালকে সম্মান জানাতে চলেছে এই হিন্দু সংগঠন। শুধু তাই নয়, গান্ধীজির মৃত্যুবার্ষীকির দিন জামিয়া চত্বরে গুলি চালানোর পর রামভক্ত গোপাল সম্পর্কে একাধিক বক্তব্য রাখে হিন্দু মহাসভা।

' তোমার জন্য গর্বিত'!

' তোমার জন্য গর্বিত'!


হিন্দু মহাসভার তরফে মুখপাত্র অশোক পান্ডে বলেন, ' তোমার জন্য গর্বিত। .. যে দেশ বিরোধীদের মুখ বন্ধ করতে চেয়েছিল তার জন্য গর্বিত ।' এরপর তিনি বলেন, 'ইনস্ট্যান্ট আজাদি' দিয়ে দেশবিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে জামিয়ার বন্দুকধারী। আর সেই কারণেই হিন্দু মহাসভা রামভক্ত গোপালকে সম্মানিত করবে।

 'গডসের মতো একজন জাতীয়তাবাদী'

'গডসের মতো একজন জাতীয়তাবাদী'


' নাথুরাম গডসের মতো একজন জাতীয়তাবাদী' বলে রামভক্তকে আখ্যা দিয়েছেন হিন্দু মহাসভার মুখপত্র অশোক পান্ডে। উল্লেখ্য, গতকাল দুপুর নাগাদ জামিয়ার সামনে হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে দিয়ে একটি সিএএ বিরোধী মিছিল যাচ্ছিল। আর সেই সময়ই বন্দুক উঁচিয়ে তেড়ে যায় রামভক্ত গোপাল।

'দেশ বিরোধীদের শাস্তি হোক'!

'দেশ বিরোধীদের শাস্তি হোক'!

' দেশ বিরোধীদের শাস্তি হোক'এমন দাবি তুলেই বৃহস্পতিবারের জামিয়া চত্বরের ঘটনাকে ব্যাখ্যা করেছেন পান্ডে। একধার এগিয়ে তিনি শারজিল থেকে শুরু করে আলিগড় বিশ্ববিদ্যালয়ের সিএএ বিরোধীদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেয় হিন্দু মহাসভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+