অবৈধ শিবসেনা-কং-এনসিপি জোট, মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম কোর্টের দরবারে হিন্দু মহাসভা

মহারাষ্ট্রের সরকার গঠনের জন্য শিবসেনা, এনসিপি ও কংগ্রেস যেন আমন্ত্রণ না জানান মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারী।

মহারাষ্ট্রের সরকার গঠনের জন্য শিবসেনা, এনসিপি ও কংগ্রেস যেন আমন্ত্রণ না জানান সে রাজ্যের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারী। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গেল অখিল ভারত হিন্দু মহাসভা। এই দলের নেতা সুপ্রিম কোর্টে আপিল করেছেন।

এই জোট অবৈধ

এই জোট অবৈধ

তাঁর বক্তব্য, এই ধরনের ভোট পরবর্তী জোট অবৈধ। এই তিন দলের মধ্যে কোনও দলের কাউকেই মুখ্যমন্ত্রী পদে বসতে দেওয়া উচিত নয়। এমনটা দাবি জানিয়েই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টে শুনানি

সুপ্রিম কোর্টে শুনানি

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি পদে আসীন হতে চলা বিচারপতি এসএ বোবদে এই মামলার শুনানিতে বসবেন। এই মুহূর্তে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন চলছে। কোনও দলই সরকার গড়তে পারেনি। ভোট পরবর্তী সময়ে বিজেপি-শিবসেনা জোট বেঁধেছিল। তবে ফলাফলের পর মুখ্যমন্ত্রীর দাবি করতে থাকে শিবসেনা।

অনড় শিবসেনা জোট ভেঙে দেয়

অনড় শিবসেনা জোট ভেঙে দেয়

তা না মানার ফলে জোট ভেস্তে গিয়েছে। সরকার গঠন হয়নি। অন্যদিকে কংগ্রেস জোট বেঁধেছিল এনসিপির সঙ্গে। এনসিপি ৫৪টি ও কংগ্রেস ৪৪টি আসনে জয়ী হয়েছে। এই মুহূর্তে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট বেঁধে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। সেক্ষেত্রে শিবসেনা থেকে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন বলে খবর।

তিন দলের প্রতিনিধিত্ব

তিন দলের প্রতিনিধিত্ব

কংগ্রেস ও এনসিপি-র একজন করে উপমুখ্যমন্ত্রী থাকবেন। এই জোটই রাজ্যপাল এর কাছে গিয়ে সরকার গঠনের আর্জি জানাতে চলেছে। যার বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছে অখিল ভারত হিন্দু মহাসভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+