গান্ধীজিকে গুলি করে অবশেষে গ্রেফতার হিন্দু মহাসভার নেত্রী
উত্তরপ্রদেশ পুলিশ শেষ অবধি গ্রেফতার করল লিখিল ভারত হিন্দু মহাসভার নেত্রী পূজা পাণ্ডেকে।
উত্তরপ্রদেশ পুলিশ শেষ অবধি গ্রেফতার করল লিখিল ভারত হিন্দু মহাসভার নেত্রী পূজা পাণ্ডেকে। তাঁর স্বামী অশোক পাণ্ডেকেও গ্রেফতার করা হয়েছে। গত ৩০ জানুয়ারি গান্ধীজির মৃত্যুবার্ষিকীর দিন আলিগড়ে গান্ধীজির কুশপুত্তলিকায় গুলি করে প্রতীকী খুন করেন তিনি।

সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে সারা দেশে বিতর্ক শুরু হয়। পরে পুলিশে অভিযোগ দায়ের হলে এদিন উত্তরপ্রদেশের তাপ্পাল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ও স্থানীয় আদালতে পেশ করা হয়।
পূজাকে গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ঘটনায় কোনও অনুশোচনা নেই। আমি কোনও অপরাধ করিনি।
Aligarh: Hindu Mahasabha’s Pooja Pandey&her husband Ashok Pandey produced before local court. They were arrested from Tappal for recreating Mahatma Gandhi’s assassination. Pooja Pandey says, "No regrets. We have not committed any crime. We have used our Constitutional right." pic.twitter.com/y02DmO3iNh
— ANI UP (@ANINewsUP) February 6, 2019
এর আগে গান্ধীজির কুশপুত্তলিকা পোড়ানোর দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই অভিযুক্তরা গান্ধীজির কুশপুত্তলিকা পোড়ানোর আগে গুলি করা হয়। তা করেন এই পূজা।
এই পূজা হিন্দু মহাসভার জাতীয় সাধারণ সম্পাদক। গান্ধীজির মৃত্যুদিনে তাঁকে দেখা গিয়েছিল কুশপুত্তলিকা বানিয়ে তাতে মিছিমিছি গুলি করতে। সেই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে।












Click it and Unblock the Notifications