‘রাহুল গান্ধী সমকামী’, সাভারকার-গডসে বিতর্কের পর দাবি হিন্দু মহাসভা নেতার

‘রাহুল গান্ধী সমকামী’, সাভারকার-গডসে বিতর্কের পর দাবি হিন্দু মহাসভা নেতার

সম্প্রতি মধ্য প্রদেশে একটি কংগ্রেস সেবা দল দ্বারা প্রকাশিত একটি পুস্তিকায় দাবি করা হয়েছে যে বীর সাভারকর এবং নাথুরাম গডসে সমকামী ছিলেন। পাশাপাশি তাঁরা নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন বলেও জানানো হয়। এরপরই তুমুল চাপানউতোর শুরু হয় রাজনৈতিক মহলে।

 ‘রাহুল গান্ধী সমকামী’, সাভারকার-গডসে বিতর্কের পর দাবি হিন্দু মহাসভা নেতার


এবার কংগ্রেসের পাল্টা হিসাবে বর্তমানে অখিল ভারতীয় হিন্দু মহাসভাও রাহুল গান্ধী সম্পর্কেও একই মন্তব্য করলো। হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি বলেন, "এটা মহাসভার প্রাক্তন সভাপতি সাভারকরজীর বিরুদ্ধে হাস্যকর অভিযোগ। আমরা শুনেছি রাহুল গান্ধীও আসলে সমকামী।"

সূত্রের খবর, ভোপাল কংগ্রেস পরিচালিত সেবা দল বৃহস্পতিবার হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী বীর সাভারকারের উপর লেখা "বীর সাভারকর, কিতনে 'বীর'?" শীর্ষক বইটি বিতরণ করছিল। ওই বইটিতেই সাভারকারের দেশপ্রেম এবং বীরত্বের খ্যাতি নিয়েও প্রশ্ন তোলা হয় কংগ্রেসের তরফে। পাশাপাশি আরও দাবি করা হয় যে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সাথে সাভারকার দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন।

এই ঘটনার পর শুধু বিজেপি নয়, বর্তমানে মহারাষ্ট্রে কংগ্রেসের সহযোগী দল শিবসেনাও এই 'বিতর্কিত’ বইয়ের জন্য কংগ্রেসকে ধিক্কার জানায়। বিনায়ক দামোদর সাভারকারের দেশ প্রেম নিয়ে প্রশ্ন করায়া কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে।

শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, "বীর সাভারকর একজন মহান ব্যক্তি ছিলেন এবং তিনি মহান ব্যক্তি হিসাবে থেকে যাবেন। একটা অংশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে কথাবার্তা বলে চলেছে। এতে তাদের নোংরা মনেরই পরিচয় পাওয়া যায়। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+