করোনা ভাইরাস ও শাহীনবাগের জেরে পিছোনো হোক দিল্লি নির্বাচন, দাবি হিন্দু মহাসভার
পিছিয়ে দেওয়া হোক দিল্লি বিধানসভা নির্বাচন। আর এই দাবি জানানোর পিছনে দুটি অভিনব কারণ দেখিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার দাবি দিল্লিতে শাহীনবাগে সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভ ও চিনে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দিল্লি নির্বাচন পিছিয়ে দেওয়া হোক।

দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে
এই বিষয়ে হিন্দু মহাসভারর পক্ষ থেকে চক্রপানি বলেন, 'শাহীনবাগ অবরোধের জেরে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। জেএনইউ সহিংসতাও এই ভাঙ্গনে ভূমিকা রেখেছিল। এই কারণেই ৮ ই ফেব্রুয়ারিতে নির্ধারিত দিল্লি বিধানসভা নির্বাচন স্থগিত করা যৌক্তিক সিদ্ধান্ত হবে।'

শাহীনবাগে দেশ বিরোধী বিক্ষোভ চলছে
শাহীনবাগের অবস্থান বিক্ষোভের বিরোধিতা করে তিনি আরও বলেন, 'জালিয়ানওয়ালাবাগ একটি জাতীয়তাবাদী বিক্ষোভ ছিল যেখানে দেশপ্রেম মূলক স্লোগান ছিল। কিন্তু দিল্লির শাহী বাগের প্রতিবাদকারীরা ভারতবিরোধী স্লোগান এবং হিন্দু-ফোবিক পোস্টার তুলছেন। এতে অবাক হওয়ার কিছু নেই, এটি জালিয়ানওয়ালাবাগের জাতীয়তাবাদ বিরোধী সংস্করণ।'

রামভক্তকে 'দেশভক্ত' আখ্যা
এদিকে আজ অন্য একটি বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছে হিন্দু মহাসভার। জামিয়া ইসলামিয়াতে গুলি চালানোর ঘটনায় দোষী রামভক্তকে 'দেশভক্ত' আখ্যা দিয়ে সংবর্ধনা দেওয়ার কথা বলে বিশ্ব হিন্দু পরিষদ। শুধু তাই নয়, গান্ধীজির মৃত্যুবার্ষীকির দিন জামিয়া চত্বরে গুলি চালানোর পর রামভক্ত গোপাল সম্পর্কে একাধিক বক্তব্য রাখে হিন্দু মহাসভা।

হিন্দু মহাসভা রামভক্ত গোপালকে সম্মানিত করবে
হিন্দু মহাসভার তরফে মুখপাত্র অশোক পান্ডে নাথুরাম গডসের মতো একজন জাতীয়তাবাদী হিসাবে আখ্যা দেয় রামভক্তকে। তিনি বলেন, ' তোমার জন্য গর্বিত। .. যে দেশ বিরোধীদের মুখ বন্ধ করতে চেয়েছিল তার জন্য গর্বিত।' এরপর তিনি বলেন, 'ইনস্ট্যান্ট আজাদি' দিয়ে দেশবিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে জামিয়ার বন্দুকধারী। আর সেই কারণেই হিন্দু মহাসভা রামভক্ত গোপালকে সম্মানিত করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications