দিনে দিনে রাহুল গান্ধীকে সদ্দাম হুসেনের মতো দেখতে লাগছে, তীব্র কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী

দিনে দিনে রাহুল গান্ধীকে সদ্দাম হুসেনের মতো দেখতে লাগছে, তীব্র কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী

ভারত জোড়ো যাত্রায় পরিচর্চার অভাব ও দাড়ি কাটার ফলে রাহুল গান্ধীর চেহারার পরিবর্তন চোখে পড়ার মতো। সেই চেহারাকে নিয়ে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাহুল গান্ধীর চেহারা দিনে দিনে ইরাকের স্বৈরাচারী শাসক সদ্দাম হুসেনের মতো হয়ে যাচ্ছে। এর থেকে জহর লাল নেহরু বা গান্ধীজির মতো চেহারার আদল হলে ভালো লাগত। তবে পাল্টা জবাব দেয় কংগ্রেস। কংগ্রেসের নেতা মনীশ তিওয়ারি বলেন, হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্য খুব নিম্নরুচির ট্রোলের মতো শোনাচ্ছে।

কী বললেন অসমের মুখ্যমন্ত্রী

কী বললেন অসমের মুখ্যমন্ত্রী

মঙ্গলবার গুজরাতের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ভারত জোড়ো যাত্রাতে আমি শুধু রাহুল গান্ধীর চেহারার পরিবর্তন হতে দেখেছি। আমি কয়েকদিন আগে টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছিলাম, রাহুল গান্ধীরর চেহারার পরিবর্তন চোখে পড়ার মতো। তাঁর চেহারা যদি জহরলাল নেহরু বা গান্ধীজির মতো হতো, কিংবা বল্লভ ভাই প্যাটেলের মতো হতো ভালোলাগত। কিন্তু তাঁর মুখটা দিনে দিনে কেন ইরাকের শাসক সদ্দাম হুসেনের মতো হয়ে যাচ্ছে? তিনি বলেন, এর অর্থ কংগ্রেসের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির থেকে আলাদা। সেই কারণেই কংগ্রেসের সংস্কৃতি কোনওদিন দেশের মানুষ বুঝতে পারেননি।

কংগ্রেস সব জায়গাতেই হারবে

কংগ্রেস সব জায়গাতেই হারবে

হিমন্ত বিশ্ব শর্মা গুজরাতের নির্বাচনী প্রচারে বলেন, রাহুল গান্ধী হিমাচল প্রদেশের নির্বাচনী প্রচারের অংশ নিলেন না। কয়েকদিন আগেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয়। কিন্তু গুজরাতের নির্বাচনের প্রচারে তিনি অংশগ্রহণ করলেন। তবে রাহুল গান্ধী যেখানেই প্রচারে যাক না কেন, তিনি হারবেন বলেই মনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন। মেধা পাটেকর ভারত জোড়ো যাত্রায় মহারাষ্ট্রে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধীকে এমন একজন সমর্থন করেছেন, যিনি গুজরাতের মানুষের কোনওদিন ভালো চাননি। তিনি বলেন, মেধা পাটেকর তাঁর লক্ষ্যে সফল হলে কোনওদিন গুজরাতের মানুষ নর্মদার জল পেতেন না।

তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

বুধবারে আহমেদাবাদে একটি সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের প্রবীণ নেতা মনীশ তিওয়ারি। তিনি এরপরে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, আমি হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেখিয়ে তাঁকে গুরুত্ব দিতে পারি না। জনসাধারণের সামনে মার্জিত ভাষা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা একটা শালীনতা বজায় রাখি। হিমন্ত বিশ্ব শর্মা যে ধরনের মন্তব্য করেছেন, তা নোংরা ট্রলের মতো শোনাচ্ছে। ১৮২ আসনের গুজরাত নির্বাচন ১ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+