মুসলিম বহুবিবাহ নিষিদ্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী, বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত অসমে
নাবালিকা বিবাহ করলে গ্রেফতার করা হবে। কিছুদিন আগে ফতোয়া জারি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার তিনি চাইছেন বহুবিবাহ রদ করতে। রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন তিনি।
অসমের মুখ্যমন্ত্রী চান বহু বিবাহ বন্ধ হোক। তার জন্য আইনি কী কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে চান তিনি। সেজন্যই বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিতে চাইছেন তিনি। হিমন্ত বিশ্বশর্মা আরও বলেনস মুসলিম পার্সোনাল ল খতিয়ে দেখা হবে। বিভিন্ন মহলের সঙ্গে কথাও বলবে কমিটি।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, সংবিধানের ২৫ নম্বর ধারাও খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞ কমিটি রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের আছে কিনা সেটিও খতিয়ে দেখবে। মুসলিম বহুবিবাহ নিয়ে বরাবরই সরব অসমের মুখ্যমন্ত্রী।
মুসলিমদের মধ্যে বহুবিবাহ এবং 'নিকাহ হালালা'র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্টের একটি পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চ গঠন করার কথা বলা হয়। তার কয়েক মাস পরে ফের মুসলিম বহু বিবাহ রদে এই সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দাখিল করা আবেদনের ভিত্তিতে একটি নোট নিয়েছেন। তিনি এই বিষয়ে একটি পিআইএল দাখিল করেছেন যে, নতুন পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করা প্রয়োজন ছিল।
কেননা বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি হেমন্ত গুপ্ত ইতিমধ্যে অবসর নিয়েছেন। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মর্মে বলেন, "অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা পাঁচ বিচারপতির বেঞ্চের সামনে বিচারাধীন। আমরা একটি বেঞ্চ গঠন করব এবং এই বিষয়টি মাথায় রাখব।"

শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, চারটে বিয়ে বন্ধ করার জন্য দশের অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা খুবই প্রয়োজন। কারণ এভাবে মেয়েদের সন্তান উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কর্নাটকে এক রোড শোয়ে অংশ নিয়ে তিনি গর্জে ওঠেন এই প্রথা নিয়ে।
জনসভায় তিনি বলেন, আরও অনেক কিছুর সঙ্গে দেশে অভিন্ন দেওয়ানি বিধা লাগু করতে হবে। মুসলিম মেয়েদের ৪ বার বিয়ে করতে বাধ্য করা হয়। এটা কোনো প্রথা হতে পারে না। গোটা পৃথিবীতেই এমন প্রথা থাকা উচিত নয়। অভিন্ন দেওয়ানি বিধি মেনে এই প্রথন বন্ধ করা উচিত।












Click it and Unblock the Notifications