ভোটের মাঝেই কমিশনের প্রশ্নবাণে বিদ্ধ বিজেপির চাণক্য! ব্যাকফুটে গেরুয়া শিবির?
ভোটের মাঝেই চাপের মুখে উত্তরপূর্ব ভারতে বিজেপির চাণক্য হিসেবে পরিচিত হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস থেকে বিজেপিতে এসে অসমের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিলেন হিমন্ত। ভোটের মাঝেই সেই হিমন্ত এবার চাপের মুখে। এদিন নির্বাচন কমিশনের তরফে তাঁকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন
জানা গিয়েছে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতেই হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। কংগ্রেসের অভিযোগ, বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা হগরামা মোহিলারির বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য পেশ করেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, চলতি নির্বাচনে বিজেপির হাত ছেড়ে বিপিএফ কংগ্রেসের হাত ধরেছে।

বিরোধী বেতাকে জেলে পাঠানোর হুমকি
গত ৩০ মার্চ কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ জানায়। কংগ্রেস দবি করেন, ভোট প্রচারের সময় নাকি হিমন্ত বলেছিলেন, এনআইএ-কে ব্যবহার করে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা হগরামা মোহিলারিকে জেলে পাঠাবেন তিনি।

কী বলছে নির্বাচন কমিশন?
হিমন্ত বিশ্ব শর্মাকে পাঠানো শো-কজ নোটিশে নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন করা হয়, 'কংগ্রেসের তরফে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তাঁর বক্তব্যের জেরে নাকি ভোটাররা প্রভাবিত করার প্রচেষ্টা করা হয়। এর জেরে নাকি ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে প্রভাবিত করা হয়। তাছাড়া বিপিএফ-কেও ভোট দেওয়া থেকে ভোটারদের বিরত থাকতে প্রভাবিত করা হয়েছে।'

'বোড়োল্যান্ডে কাউকে অশান্তি ছড়াতে দেওয়া হবে না'
এদিন নির্বাচন কমিশনের তরফে আরও বলা হয়, 'কমিশন হিমন্ত বিশ্ব শর্মার পুরো বক্তব্যটি পেয়েছে। তিনি বলেছেন, যদি হগরামা যদি কট্টরপন্থার পথ অবলম্বন করেন তাহলে তাঁকে জেলে পাঠানো হবে।এটা সোজা কথা। যদি হগরামা বাথাকে এই বিষয়ে অনুপ্রাণিত করেন তাহলে তাঁরা জেলে যাবেন। এই বিষয়ে আমাদের কাছে ইতিমধ্যেই তথ্য প্রমাণ রয়েছে। বোড়োল্যান্ডে কাউকে অশান্তি ছড়াতে দেওয়া হবে না।'












Click it and Unblock the Notifications