'সিএবি পাশ হলে হিন্দু, বৌদ্ধরা থাকবেন না ডিটেনশন সেন্টারে'

নাগরিকত্ব (সংশোধনী) বিল পাশ হলেই ডিটেনশন সেন্টার থেকে মুক্ত করে দেওয়া হবে অমুসলমানদের। আজ এই দাবি করলেন অসমের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

নাগরিকত্ব (সংশোধনী) বিল পাশ হলেই ডিটেনশন সেন্টার থেকে মুক্ত করে দেওয়া হবে অমুসলমানদের। আজ এই দাবি করলেন অসমের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বিষয়ে তিনি বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) বিল পাশ হলে অসমে থাকা কোনও ডিটেনশন সেন্টারে হিন্দু, বৌদ্ধ, জৈন বা খ্রিস্টানদের রাখা হবে না। বাকিদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আদালত। ডিটেনশন সেন্টারগুলি কোর্টের নির্দেশে তৈরি হয়েছে, সরকারের ইচ্ছাতে নয়।"

বিদেশিদের জন্য তৈরি হচ্ছে সপ্তম ডিটেনশন সেন্টার

বিদেশিদের জন্য তৈরি হচ্ছে সপ্তম ডিটেনশন সেন্টার

এই মুহূর্তে অসমে ৬টি ডিটেনশন সেন্টার রয়েছে। সেখানে আপাতত হাজারের উপরে মানুষকে আটক করে রাখা হয়েছে। আরও একটি ডিটেনশন সেন্টার নির্মাণের কাজ চলছে। গোয়ালপাড়াতে তৈরি হওয়া এই কেন্দ্রে অবৈধ বিদেশিদের রাখা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে হিমন্তর তোপ

মমতা বন্দ্যোপাধ্যায়কে হিমন্তর তোপ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এনআরসি বিরোধিতা করা নেতাদের মধ্যে অন্যতম। নাগরিকত্ব (সংশোধনী) বিলেরও বিরোধিতায় সম্প্রতী সরব হন তিনি। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে হিমন্ত বলেন, "এই দুটো একসঙ্গে কখনই সম্ভব না। যদি নাগরিকত্ব (সংশোধনী) বিল না থাকে তবে ডিটেনশন সেন্টার থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ জনসমক্ষে তাঁর মতামত স্পষ্ট করা উচিৎ। আসলে তিনি যে কী চান সেটা স্পষ্ট করে বলতে পারছেন না। তিনি বলতে চান, যদি মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়, তবেই আমি নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করব। কিন্তু তা তিনি বলছেন না। আর যেটা বলছেন, তা অবাস্তব। আমরা চাই তিনি স্পষ্ট করে কথা বলুক। যদি কেউ বিদেশি থাকে তবে তাকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে।"

কয়েকদিন আগেই ডিটেশন সেন্টারে মারা জান একজন বাঙালি

কয়েকদিন আগেই ডিটেশন সেন্টারে মারা জান একজন বাঙালি

প্রসঙ্গত কয়েকদিন আগেই অসমে বসাবসরত বাঙালি হিন্দু দুলাল পালের ডিটেনশন সেন্টারে মৃত্যু হয়। তিনি মানসিক রোগী ছিলেন। এরপর টানা দশদিন তাঁর পরিবার তাঁর মৃতদেহ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের প্রতিশ্রুতি পেয়ে তারা বিক্ষোভ থামায়। দুলাল পালের মেয়ের বিদেশি তকমা হটাতেও সরকারের তরফে প্রয়োজনীয় আইনি সাহায্য প্রদান করা হবে বলে সোনওয়াল আস্বস্ত করেন পরিবারকে।

নাগরিকপঞ্জি প্রকাশ হতেই বিরোধিতা শুরু করে বিজেপি

নাগরিকপঞ্জি প্রকাশ হতেই বিরোধিতা শুরু করে বিজেপি

৩১ অগাস্ট অসমে নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের আগের থেকেই এনআরসি-র বিরোধিতা করে আসছিল বিরোধীরা। তালিকা প্রকাশের পর এনআরসি-র বিরুদ্ধে সুর চড়ায় বিজেপিও। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সময় বলেছিলেন, যখন এতজন প্রকৃত ভারতীয় তালিকার বাইরে, তখন কী ভাবে বলা যায় যে এই নাগরিকপঞ্জি অসমের মানুষের মঙ্গল করবে?

এনআরসি-র বিকল্প রাস্তা

এনআরসি-র বিকল্প রাস্তা

তালিকা প্রকাশ হওয়ার পরেই অসম সরকার ও কেন্দ্র দুই তরফেই অবৈধ অভিবাসীদের মোকাবিলার জন্য নতুন কৌশল নিয়ে আলোচনা শুরু করে রাজ্য বিজেপি নেতৃত্ব। অবৈধ অভিবাসী চিহ্নিত করতে নতুন পরিকল্পনা নিয়ে আসা হবে বলেও জানায় অসম বিজেপি। হিমন্ত বলেছিলেন, এই তালিকা আমাদের বিদেশিদের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করবে না।

১৯ লক্ষেরও বেশি মানুষ বাদ পরে এই নাগরিকপঞ্জি থেকে

১৯ লক্ষেরও বেশি মানুষ বাদ পরে এই নাগরিকপঞ্জি থেকে

অসমে যে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়, তাতে দেখা যায় তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ গিয়েছে। কেন্দ্র অবশ্য বলেছিল, যাঁদের নাম চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পায়নি, তাঁদের ট্রাইবুনালে আবেদন করতে সময় দেওয়া হবে। আবেদন করার সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+