লোকসভা নির্বাচন মিটলেই গ্রেফতার রাহুল গান্ধী! বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
Himanta Biswa Sarma On Rahul Gandhi: লোকসভা নির্বাচনের পরেই গ্রেফতার হবেন রাহুল গান্ধী! এমনটাই হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর এহেন মন্তব্য ঘিরে একেবারে সরগরম রাজনীতি। যদিও রাহুলের দাবি, ভয় দেখিয়ে কোনও লাভ নেই।
আজ বুধবার অসমে স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দেন হিমন্ত বিশ্বশর্মা। কার্যত সেখান থেকেই পালটা রাহুল গান্ধীকে (Himanta Biswa Sarma On Rahul Gandhi) চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে। সেজন্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে।

লোকসভা নির্বাচন মিটলেই তাঁকে (পড়ুন-রাহুল গান্ধী) গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর। তবে এখন কেন গ্রেফতার নয় সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন। হিমন্ত বিশ্বশর্মার কথায়, এখন পদক্ষেপ নিলে রাজনৈতিক প্রতিহিংসা বলে সুযোগ নেবে।
অর্থাৎ এই বিষয়ে যথেষ্ট সাবধানী অসম সরকার। কোনও ভাবেই রাহুল গান্ধী কিংবা কংগ্রেস যাতে কোনও সুবিধা না নিতে পারে সেজন্যেই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌসুলি বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। বিজেপি শাসিত সে রাজ্যে দাঁড়িয়ে হিমন্ত বিশ্বশর্মাকে তীব্র আক্রমণ শানান তিনি। অন্যদিকে এই কর্মসূচি নিয়ে অসমে রাহুল পৌঁছানো মাত্রই একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটে। এমনকি কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে অসমের পুলিশের সংঘাতের ঘটনাও ঘটে।
আর এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয়। রাহুল গান্ধী সহ এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ইতিমধ্যে ঘটনার তদন্তভার অসমের সিআইডিকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু হয়েছে।
যদিও অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ রাহুল গান্ধী (Himanta Biswa Sarma On Rahul Gandhi)। তিনি জানান, কংগ্রেসের নেতা-কর্মীরা ব্যারিকেড সরিয়ে দেওয়া হলেও আইন ভাঙেনি কেউ। ফলে ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। আরএসএস কিংবা বিজেপি কোনও ভাবেই আমাকে আটকাতে পারবে না বলে পালটা বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী মার্চ মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন। ফলে ভোট দিন ঘোষণার সময় যত এগিয়ে আসছে ততই চড়ছে দেশের রাজনৈতিক উত্তেজনা।












Click it and Unblock the Notifications