Himachal Rains: নতুন করে বৃষ্টির ধাক্কা, আরও ১২ জনের মৃত্যু ,৪০০ রাস্তা বন্ধ হিমাচল প্রদেশে

ফের বর্ষণ শুরু হয়ে গিয়েছে হিমাচল প্রদেশে। কিছুতেই থামছে না বৃষ্টি প্রবল বর্ষণের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক সড়ক। রাজ্যের প্রায় ৭০৯টি সড়ক বন্ধ হয়ে রয়েছে ধসের কারণে। একাধিক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন করে বাড়ছে মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে বৃষ্টিতে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার থেকে ফের ভারী বর্ষণেন লাল সতর্কতা জারি হয়েছে হিমাচল প্রদেশে। কুলু এবং মাণ্ডি যাওয়ার রাস্তায় বিপুল যানজট তৈরি হয়েছে প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে। প্রবল বর্ষণে কুলু থেকে মাণ্ডি যাওয়ার অধিকাংশ রাস্তা ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। সেকারণেই এই দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

Himachal Rains

সিমলা এবং মাণ্ডির অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে। মুখ্যমন্ত্রী সুখু তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছে। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। ৪০ জন এখনও নিখোঁজ। সার্চি গ্রামে ধসে নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন কেন্দ্রের কাছে তিনি হিমাচল প্রদেশের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার বার্তা দিয়েছেন।

আগামী কয়েকদিন আইএমডির পক্ষ থেকে যে জেলা গুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে তার মধ্য রয়েছে, কাংরা, কুলু, মাণ্ডি, সোলাং ভ্যালি, সিরমাউর জেলা। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশে মাণ্ডি জেলা। সিমলা জেলাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিমলায় বুধবার ২০১ মিলি মিটার বৃষ্টি হয়েছে। বিলাসপুরে হয়েছে ১৮১ মিলিমিটার বৃষ্টি। মাণ্ডিতে হয়েছে ১৬০ মিলিমিটার বর্ষণ। সিমলা, সিমুর, কাঙ্গরা জেলায় হরপা বানের সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+