হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের কারণে বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১৮

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে একটি বেসরকারি বাস মাটিচাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক যাত্রী আটকে পড়েন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান জোর কদমে চলছে।

বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন, তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলাসপুরের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। এই সহায়তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হবে। আহত যাত্রীরা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন।

বাল্লু ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। একটি পাহাড় থেকে বিশাল পরিমাণ কাদা ও পাথর ধসে একটি বেসরকারি বাসের ওপর পড়লে সেটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।

ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি জেসিবি মেশিন ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে এবং বেশ কয়েকজন লোক আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে বাসের ভাঙা অংশও ধরা পড়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ করেছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+