হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে 'পোল অব এগজিট পোলস' মিলল না! ০.৯ শতাংশ ভোটের পার্থক্যেই কংগ্রেসের সরকার

হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে একবার জেতে বিজেপি, তো পরেরবার কংগ্রেস। ১৯৯০ সাল থেকে এমনটাই চলে আসছে। সরকার ধরে রাখতে মরিয়া ছিল বিজেপি। যদিও সেই লক্ষ্য পূরণ তো হলোই না, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নিজের রাজ্যেই সরকার হাতছাড়া বিজেপির। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, সেই ইঙ্গিত মিলেছিল বিভিন্ন বুথফেরত সমীক্ষায়। যদিও পোল অব এগজিট পোলস মিলল না হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলে।

এগজিট পোলের হিসেব

এগজিট পোলের হিসেব

হিমাচল প্রদেশ বিধানসভায় মোট আসন ৬৮টি। আজ তক-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ-ফেরত সমীক্ষায় জানিয়েছিল বিজেপি পেতে পারে ২৩ থেকে ৩৪টি আসন, কংগ্রেস ৩০ থেকে ৪০টি, আপ ০, অন্যান্যরা ৪ থেকে ৮টি আসন। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি ৩৩ থেকে ৪১, কংগ্রেস ২৪ থেকে ৩২, আপ ০ এবং অন্যান্যরা ০ থেকে ৪টি আসনে জিতবে বলেছিল। ইন্ডিয়া টিভি-ম্যাট্রিজের এগজিট পোলে দেখা গিয়েছিল, বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০টি আসন, কংগ্রেস ২৬ থেকে ৩১টি, আপ ০, অন্যান্যরা ০ থেকে ৩টি আসন পেতে পারে। নিউজ ২৪-টুডেজ চাণক্য বিজেপি ও কংগ্রেস ৩৩টি করে এবং অন্যান্যরা ২টি আসন জিতবে বলে আভাস দেয়। নিউজ এক্স-জন কি বাত জানিয়েছিল বিজেপি পেতে পারে ৩২ থেকে ৪০টি আসন, কংগ্রেস ২৭ থেকে ৩৪, আপ ০, অন্যান্যরা ১ থেকে ২টি আসনে জিতে পারে। রিপাবলিক টিভি-পি মার্কের সমীক্ষায় বিজেপি ৩৪ থেকে ৩৯, কংগ্রেস ২৮ থেকে ৩৩, আপ ০ থেকে ১ ও অন্যান্যরা ১ থেকে ৪টি আসনে জিততে পারে বলে জানিয়েছিল। টাইমস নাও-ইটিজি বলেছিল, বিজেপি ৩৪ থেকে ৪২, কংগ্রেস ২৪ থেকে ৩২, আপ ০ এবং অন্যান্যরা ১ থেকে ৩টি আসন জিততে পারে। টিভি ৯ গুজরাতি বিজেপি ৩৩, কংগ্রেস ৩১ ও অন্যান্যরা ৪টি আসনে জিতবে বলে জানায়। জি নিউজ-বার্ক বিজেপির ৩৫ থেকে ৪০, কংগ্রেসের ২০ থেকে ২৫, আপের ০ থেকে ৩ ও অন্যান্যদের ১ থেকে ৫টি আসনে জেতার আভাস দিয়েছিল।

পোল অব এগজিট পোলস মিলল না

পোল অব এগজিট পোলস মিলল না

পোল অব এগজিট পোলসে বিজেপির ৩৫, কংগ্রেসের ৩০, আপের ০ ও অন্যান্যদের ৩টি আসনে জেতার সম্ভাবনার কথা উঠে এসেছিল। তবে দেখা যাচ্ছে, মূল ফলের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে আজ তক-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষাই। তারা বিজেপির ২৪ থেকে ৩৪টি আসনে জয়ের কথা জানিয়েছিল, বিজেপি থেমেছে ২৫-এ। এই সমীক্ষাতেই কংগ্রেস ৩০ থেকে ৪০টি আসনে জিতবে বলা হয়েছিল। বাকিরা কেউ কংগ্রেসকে ৪০ অবধি যেতে দেয়নি বুথ-ফেরত সমীক্ষায়। কিন্তু কংগ্রেস ৪০টি আসন জিতে সরকার গড়তে চলেছে।

কতগুলি আসন কার দখলে?

কতগুলি আসন কার দখলে?

হিমাচল প্রদেশে ৬৮টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৪০টিতে। বিজেপি ২৫টিতে। নির্দল জিতেছে তিনটিতে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আসন সংখ্যা বিজেপি ও কংগ্রেসের ক্ষেত্রে হুবহু অদলবদল হয়েছে। আগেরবার বিজেপি ক্ষমতায় এসেছিল কংগ্রসকে ৪০-২৫ ব্যবধানে হারিয়েই।

ভোটের গড়ের ফারাক

ভোটের গড়ের ফারাক

এবার হিমাচল প্রদেশে যে হাড্ডাহাডি লড়াই হয়েছে তা বোঝা যাবে প্রাপ্ত ভোটের শতকরা হিসেব দেখলেই। কংগ্রেস পেয়েছে ৪৩.৯০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৪৩ শতাংশ। অর্থাৎ মাত্র ০.৯০ শতাংশ ভোটের হারের পার্থক্যেই আসনের ফারাক গিয়ে দাঁড়িয়েছে ১৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+