Himachal Pradesh Rain: হিমাচলে হলুদ সতর্কতা জারি করল IMD, বিধ্বস্ত মাণ্ডি থেকে ৫১ জনকে উদ্ধার
হিমাচল প্রদেশে কিছুতেই থামছে না দুর্যোগ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িঘর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিমলা জেলা এবং মাণ্ডি। এদিকে আজও আইএমডির পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিকে জাতিয় বিপর্যয় ঘোষণা করার জন্য মোদী সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।
হিমাচল প্রদেশ বিধ্বস্ত অতিবৃষ্টিতে। ধসে ধসে বিপর্যস্ত গোটা রাজ্য। গতকালই হিমাচল প্রদেশে একাধিক বাড়ি ধসে ভেঙে পড়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হয়নিষ কারণ এক সপ্তাহ আগেই বিপজ্জনক ঘোষণা করে সেই এলাকা খালি করে দিয়েছিল স্থানীয় প্রশাসন।

হিমাচল প্রদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস নেতারা। মোদী সরকারের কাছে বারবার তাঁরা এই ঘটনাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার দাবি জানিয়েছে। তাঁদের অভিযোগ কংগ্রেস শাসিত রাজ্যবলে হিমাচল প্রদেশ নিয়ে তেমন ভাবছে না মোদী সরকার। এখানকার মানুষের কথা ভাবছে না কেন্দ্র। এদিকে এই দুর্যোগে বাড়ছে মৃত্যু সংখ্যা।
আজও কমবে না বর্ষণ। আইএমডি হলুদ সতর্কতা জারি করেছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি আলগা হয়েই একাধিক জায়গায় ধস নামছে। গতকাল কুল্লুতে ৮টি বহুতল বাড়ি পর পর ধসে পড়েছিল। অতি বর্ষণে বিধ্বস্ত পরিস্থিতি হিমালচল প্রদেশের মাণ্ডির। ধসে ধসে একািধক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত সেখান থেকে বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।
বায়ুসেনার কপ্টারে করে হিমাচল প্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের। সেই সঙ্গে ত্রাণও পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। হিমাচল প্রদেশের মাণ্ডি জেলার খোলনালা গ্রামে মেঘফেটে বৃষ্টির ঘটনা ঘটে তাতে প্রায় ৫০ জনকে উদ্ধার করে নিয়ে এসেছে এনডিআরআফের বিশেষ দল। হিমালচ প্রদেশের ৭০০-র বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের কারণে। গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর একাধিক ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড বর্ষণ হয়েছে হিমাচল প্রদেশের যোগিন্দর নগরে। ১৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। পালমপুরে বৃষ্টি হয়েছে ১৪৬ মিলিমিটার। শিরমুরে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিমলা শহরে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। হাওয়া অফিস সূত্রে খবর ২৬ অগাস্ট থেকে অবস্থার বদল হতে পারে। সেই আশায় রয়েছেন রাজ্যবাসী।












Click it and Unblock the Notifications