হিমাচলে হোটেলরাজ! বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে খুন সরকারি আধিকারিক, সুয়োমোটো হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের

সরকারের আদেশ পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে হল এক মহিলা সরকারি আধিকারিককে। এই ঘটনাটি ঘটেছে কৌশালীতে।

হিমাচলের ছবির মতো সুন্দর শৈল শহর কৌশালীতে গত কয়েকবছরে ব্যাঙের ছাতার মতো হোটেল-লজ গজিয়ে উঠেছে। সেগুলির বেশিরভাগের নির্মাণই বেআইনি। পর্যটকদের জন্য আদৌও নিরাপদ নয়। সেজন্য সরকারি অর্ডার পাশ হয়েছিল, বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য।

হিমাচলে হোটেলরাজ! বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে খুন সরকারি আধিকারিক, সুয়োমোটো হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের

সরকারের সেই আদেশ পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে হল এক মহিলা সরকারি আধিকারিককে। এই ঘটনাটি ঘটেছে কৌশালীতে। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নেমে মামলা গ্রহণ করেছে।

কৌশালীর অ্যাসিস্ট্যান্ট টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানার পদে কাজ করা শৈল বালা বাকী অফিসারদের সঙ্গে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন বুধবার। সিমলা থেকে ৬০ কিলোমিটার দূরে ১৩টি হোটেলের অবৈধ নির্মাণ ভাঙতে হতো। তাঁদের সঙ্গে ১৬০ দল পুলিশের দলও ছিল।

দলটি কৌশালীর নারায়ণী গেস্ট হাউসে পৌঁছলে তার মালিক বিজয় সিং হঠাৎ করে বন্দুক চালিয়ে তিনটি গুলি করে। একটি বুলেট এসে লাগে শৈল বালার বুকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনি মারা যান। একজন মজুর গুলাব সিংয়ের গায়ে গুলি লাগে। তিনি আহত হয়েছেন। এবং একটি গুলি আর এক অফিসার সঞ্জয়া নেগির শরীর ছুঁয়ে চলে যায়।

এই ঘটনার পরে অভিযুক্ত বিজয় সিং পলাতক। পুলিশ তাঁর খোঁজ দিলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। গত ১৭ এপ্রিল সুপ্রিমকোর্টের নির্দেশ মেনেই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিল সরকারি দল। তাতেই বাধা দেওয়ায় দুই বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্ত কড়াভাবে ভর্ৎসনা করেছেন পুলিশ প্রশাসনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+