যমুনার নদীর জল বিক্রির সিদ্ধান্ত হিমাচল প্রদেশ সরকারের
যমুনার নদীর জল বিক্রির সিদ্ধান্ত হিমাচল প্রদেশ সরকারের
বাড়তি রাজস্ব আদায়ের জন্য এবার যমুনা নদীর জল বিক্রির সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার। সূত্রের খবর সোমবার হিমাচল প্রদেশের মন্ত্রীসভা যমুনা নদীর জল বিক্রির জন্য একটি মউ স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।

রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বছরে ২১ কোটি টাকা বাড়তি রাজস্ব আয় করা সম্ভব হবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সভাপতিত্বে এদিন একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান এক সরকারী মুখপাত্র। সূত্রের খবর, রাজ্য মন্ত্রীসভা তাজেওয়ালা করিডোরের রাজ্যের অংশ থেকে যমুনার জল বিক্রি করার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করার জন্য সম্মতি জানিয়েছে। যদিও এই জল কাদের কাছে বিক্রি হবে এবং কাদের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে সে সম্পর্কে ওই সরকারী মুখপাত্র কোনও বিবরণ দেননি।
পাশাপাশি ওই বৈঠকে মন্ত্রীসভা জুনিয়র বেসিক ট্রেনিং বা জেবিটি, ক্লাসিকাল এবং ভার্নাকুলার (সি এন্ড ভি) এবং প্রশিক্ষণ প্রাপ্ত স্নাতক শিক্ষক বা টিজিটি বিভাগ থেকে শিক্ষক নিয়োগের মধ্যে প্রাথমিক স্তরে প্রায় ৩৬৩৬টি শূণ্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে নিয়োগ ও পদোন্নতির বিধি অনুযায়ীই এই পদগুলিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বলেও জানা গেছে।
প্রাথমিক ভাবে টিজিটি আর্টসের জন্য ৬৮৪ টি, টিজিটি নন-মেডিকেলের ৩৫৯টি, টিজিটি মেডিকেলের জন্য ২৬১টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি ৫৯০ জন বিভিন্ন ভাষার শিক্ষক ও শুধুমাত্র জেবিটি বিভাগ থেকে ৬৯৩ জন শিক্ষক নিয়োগের কথা শোনা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications