হিমাচল প্রদেশ নির্বাচন ২০২২: রেকর্ড উচ্চতা থেকে দীর্ঘ পথ হাঁটা! কঠিন পরিস্থিতি সামলে ভোটের প্রস্তুতি-ভোটদান
হিমাচল প্রদেশ নির্বাচন ২০২২: রেকর্ড উচ্চতা থেকে দীর্ঘ পথ হাঁটা! কঠিন পরিস্থিতি সামলে ভোটের প্রস্তুতি-ভোটদান
নভেম্বরের ১২ তারিখ হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এখন তুঙ্গে প্রচার। এই পার্বত্য রাজ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নেওয়াটা যেমন কঠিন কাজ, ঠিক তেমনই ভোট দিতে গিয়ে ভোটারদেরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবারও তার অন্যথা হবে না।

রেকর্ড উচ্চতায় ভোটগ্রহণ কেন্দ্র
হিমাচল প্রদেশে সর্বোচ ভোটগ্রহণ কেন্দ্র হল প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকা লাহুল স্ফিতির তাশিগাম। যা শুধু ভোটকর্মীই নয়, ভোটারদেরও সহনশীলতার পরীক্ষা করবে। হিমাচল প্রদেশে ১০ হাজার থেকে ১২ হাজার ফুট উচ্চতার উপরে রয়েছে ৬৫ টি ভোটগ্রহণ কেন্দ্র। এর মধ্যে ২০ টি কেন্দ্র রয়েছে ১২ হাজার ফুটের ওপরে।

ভোটারদের হাঁটতে হবে ১৪ কিমি
চাম্বা জেলার ভারমৌরের চাসাগ ভাটাওরি ভোট কেন্দ্রও উল্লেখযোগ্য। কেননা সেই ভোট কেন্দ্রের অধীনের থাকা ৯৩ জন ভোটারকে ভোট দিতে ১৪ কিমি পথ হেঁটে যেতে হবে।

কোথাও ভোটার বেশি, কোথাও কম
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশে এবারের নির্বাচনে ১.২ লক্ষের বেশি ভোটারের বয়স ৮০ বছরের বেশি। আর সেখানে ১০০ বছরের বেশি ভোটারের সংখ্যাটা ১১৮১ জন। এবারের নির্বাচনে ১৪২ টি ভোট কেন্দ্র পরিচালনা করবেন মহিলারা। আর ৩৭টির পরিচালনার দায়িত্বে থাকবেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা।
হিমাচল প্রদেশের লাহুল স্ফিতিতে ভোটারের সংখ্যা সর্বনিম্ন, ১৪৪৬৮ জন। আর সুলাহতে ভোটারের সংখ্যা সর্বোচ্চ ১,০৪, ৪৮৬ জন।

দেশের প্রথম ভোটারও এবার ভোট দিলেন
দেশের প্রথম ভোটার শ্যামশরণ নেগি। এবারও তিনি বুথে গিয়ে ভোটদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও নির্বাচন কমিশনের তরফে তাঁর জন্য পোস্টার ব্যালটের বন্দোবস্ত করা হয়েছে। নেগি ১৯৫১-এর ২৫ অক্টোবর প্রথম ভোট দেন। সেই সময় তিনি পোলিং টিমের সদস্য ছিলেন। তিনি ব্যালট পেপারে স্ট্যাম্প লাগানো থেকে শুরু করে ইভিএম, ভিভিপ্যাট, সব ধরনের প্রক্রিয়া অংশ নিয়েছেন।












Click it and Unblock the Notifications