ভোটের মুখে কংগ্রেসে ভাঙন হিমাচলে, বিজেপিতে যোগ দিলেন ২৬ জন কংগ্রেস নেতা
ভোটের মুখে কংগ্রেসে ভাঙন হিমাচলে, বিজেপিতে যোগ দিলেন ২৬ জন কংগ্রেস নেতা
ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে হিমাচল প্রদেশে। ২ ডিসেম্বর ভোট। তার আগেই বড় ধাক্কা কংগ্রেস শিবিরে। হিমাচল প্রদেশে ২৬ জন কংগ্রেস নেতা যোগ দিলেন বিজেপিতে। এর আগে অনেকেই প্রার্থী পদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। হিমাচল প্রদেশের ভোটে জয়ের পথ অনেকটাই সুগম হয়ে গিয়েছে বিজেপি। কংগ্রেসের এই ভাঙনের পর বিজেপির মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দাবি করেছেন আগামী ২৫ বছর হিমাচল প্রদেশে শাসন করবে বিজেপি।

কংগ্রসে ভাঙন
ভোটের মাত্র আর কয়েকটা দিন বাকি হিমাচল প্রদেশে। ২ ডিসেম্বর ভোট গ্রহন। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়ে ফেলেছেন। তার মাঝেই হিমাচল প্রদেশে কংগ্রেসে বড় ভাঙন। ২৬ জন কংগ্রেস নেতা যোগ দিলেন বিজেপিতে। যে ২৬ জন নেতা কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তার মধ্যে রয়েছেন হিমাচল প্রদেশে কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ধর্মপাল ঠাকুর, প্রাক্তন সম্পাদক আকাশ সানি, প্রাক্তন কাউন্সিলর রাজন ঠাকুর, প্রাক্তন জেলা সভাপতি অমিত মেহতা। অর্থাৎ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতারাই যোগ দিয়েছেন বিজেপিতে।

কী বললেন জয়রাম ঠাকুর
ভোটের ঠিক আগেই কংগ্রেসের এই ভাঙন বিজেপির ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দাবি করেছেন বিজেপির প্রতি আস্থা রেখেই তাঁরা যোগদান করেছেন। আগামী ২৫ বছর হিমাচল প্রদেশে বিজেপির শাসন বহাল থাকবে। এবার এবারের ভোটে বিজেপির জয় নিশ্চিত। ইতিমধ্যেই একাধিক প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাতে বিজেপির জয়ের পথ আরও সুগম হয়েছে। শেষবেলায় ২৬ জন কংগ্রেস নেতার এই বিজেপিতে যোগদান সেই সম্ভাবনা আরো জোড়াল করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

চাপে কংগ্রেস
বরাবরই হিমাচলে ভোটে কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়ে এসেছে। একবার কংগ্রেস সরকার গড়ে তো আরেকবার বিজেপি সরকার গড়ে। এবার কংগ্রেসের জয়ের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার উপরে এই প্রথম কংগ্রেসের নেতৃত্ব বদল হয়েছে। গান্ধী পরিবারের জায়গায় এখন কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তাঁর নেতৃত্বেই এবার হিমাচল প্রদেশ এবং গুজতারে বিধানসভা ভোট লড়বে কংগ্রেস। কিন্তু তাঁর নেতৃত্বে আস্থা রাখতে না পেরেই কি হিমাচল প্রদেশে এই ভাঙন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সুবিধাজনক অবস্থানে বিজেপি
ভোটের আগেই সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে বিজেপি। জয়রাম ঠাকুরের নেতৃত্বেই এবার হিমাচল প্রদেশে ভোটে লড়ছে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারোর নাম েখনও নিশ্চিত করেনি েগরুয়া শিবির। ভোট শুরুর আগেই জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। সেই জয়ের পথ আরও সুগম করেছে কংগ্রেসের এই ভাঙন। এক প্রকার সহজেই হিমাচল প্রদেশে জয় নিশ্চিত করতে চলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications