Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিমাচলে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি

হিমাচলে বিধানসভা নির্বাচনে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি।

হিমাচলে মোট ৬৮টি বিধানসভা আসনে এক দফায় ভোটগ্রহণ হচ্ছে এদিন বৃহস্পতিবার। শীতের পরশ গায়ে মেখে ভোটাররা ভোটকেন্দ্রে এলেও এই রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে ভোটযুদ্ধে জড়িয়েছে বিজেপি-কংগ্রেস। এদিন এমনই এক নির্বাচনের আবহে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি।

হিমাচলে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি

নেগি এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ কলপায় বুথকেন্দ্রে এসে নিজের ভোট দেন। তাঁকে ঘিরে উৎসাহ ছিল দেখার মতো। সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে ভোটদান কেন্দ্রে হাজির হয়েছিলেন।

শ্যাম সরণ স্বাধীন ভারতের প্রথম ভোটার বলে পরিচিত। এই মুহূর্তে তিনি শতায়ু পার করে ফেলেছেন। তিনি যাতে ভোট দিতে পারেন সেজন্য কিন্নৌর জেলা প্রশাসন বিশেষ গাড়ির ব্যবস্থা করেছিল। তাঁকে ঘিরেও মানুষের উৎসাহ ছিল।

শ্যাম সরণকে নিয়ে ২০১৪ সালে লোকসভা ভোটের সময় গুগল একটি ভিডিও তৈরি করে। তারপর থেকেই তিনি বিখ্যাত। পেশায় স্কুল শিক্ষকতা করা নেগি ১৯৫১ সালের ২৫ অক্টোবর প্রথমবার ভোট দেন এই কিন্নৌরেই। পরে ধাপে ধাপে সারা দেশে ভোট হতে হতে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস গড়িয়ে গিয়েছিল। সেবছর স্বাধীন ভারতে তিনি প্রথম ভোট দিয়ে রেকর্ড গড়েন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+