Himachal disaster: মুষলধারে বৃষ্টি একের পর এক সর্বনাশ ঘটাচ্ছে, ভিডিওগুলি দেখলে শিউরে উঠবেন

মুষলধারে বৃষ্টির জেরে সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে হিমাচল প্রদেশে। একের পর এক সর্বনাশ ঘটে চলেছে। জলের তোড়ে ভেসে চলেছে সবকিছু। সেতু, রাস্তা, যানবাহন, বাড়ি-ঘর সব কিছু ধুইয়ে নিয়ে চলে যাচ্ছ জলের বাধ না মানা স্রোত। হিমাচল প্রদেশ কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে বৃষ্টি।

হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড ও পাঞ্জাব-সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে গত ৩৬ ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি চলছে। আরও দুদিন মুষলধারে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

মুষলধারে বৃষ্টি একের পর এক সর্বনাশ ঘটাচ্ছ

এলাকা প্লাবিত হয়ে রাস্তা, যানবাহন ও বাড়িঘর ভেসে যাচ্ছে। এই পার্বত্য রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহিত বিয়াস নদী ফুঁসছে। গত ৪৮ ঘণ্টায় ২০টি বড় ভূমিধস ও ১৭টি আকস্মিক বন্যায় ৩০টির বেশি বাড়ি সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশসান সূত্রে জানা গিয়েছে, রাভি, বিয়াস, সাতলুজ, সোয়ান ও চেনাব-সহ সমস্ত বড় নদীতে জলস্ফীতি হয়েছে। রাজ্যের সাতটি জেলা বন্যা প্লাবিত। রাজ্য আগামী দুই দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রবল বৃষ্টিতে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক-সহ ৭৬৫টি রাস্তা বন্ধ হয়ে গেছে।

রাজ্যে জরুরি অপারেশন সেন্টার অনুসারে, ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৫৪-য় দাঁড়িয়েছে। হিমাচলের বর্তমান পরিস্থিতিতে মৃতের সংখ্যা ৯ জন। রবিবার সোলানে ১৩৫ মিমি বৃষ্টি হয়েছে, যা ১৯৭১ সালে একদিনে ১০৫ মিমি বৃষ্টির ৫০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। ১৯৯৩ সালের পরে উনাতে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।

মুষলধারে বৃষ্টির কারণে প্লাবিত রাস্তায় কাগজের নৌকার মতো ভেসে যাচ্ছে যানবাহন। হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ব্রিজ। আবাসিক এলাকায় ঢুকে পড়ছে ঘোলা জলেপুষ্ট স্ফীত নদী। নদী-তীরে নিমজ্জিত হয়ে গিয়েছে মন্দির এবং অন্যান্য কাঠামো। ১২টি জেলার মধ্যে ১০টিতে অত্যন্ত ভারী বৃষ্টির অর্থাৎ ২০৪ মিমি-র উপরে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

হিমাচল প্রদেশের কুল্লুতে উপচে পড়া বিয়াস নদীতে জাতীয় সড়ক একটি অংশ ভেসে যায়। রবিবার সকালে ৩৬টি রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১৭৪৩টি ট্রান্সফরমার এবং ১৩৮টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সিমলা জেলায়ও বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভূমিধসের কারণে কুল্লু-মানালি রাস্তাটি বেশ কয়েকটি জায়গায় অবরুদ্ধ রয়েছে এবং রামশেলার কাছে বিয়াস নদী প্রবাহিত হয়েছে এবং কুল্লু থেকে মানালি এবং মানালি থেকে অটল টানেলে যান চলাচল বন্ধ রয়েছে। মান্ডি-কুল্লু সড়কেও ভূমিধসের ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+