Himachal Pradesh: রাজ্যসভায় ক্রস ভোটিংয়ের জের, হিমাচল নিয়ে সংকটে কংগ্রেস, অনাস্থা প্রস্তাব আনতে চলেছে BJP
হিমাচল প্রদেশে বাড়ছে সংকট। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে বিজেপি। গতকাল রাজ্যসভা ভোটে হিমাচল প্রদেশের অনেক কংগ্রেস বিধায়ক ক্রস ভোটিং করেছেন। তাঁরা বিজেপির মনোনিত প্রার্থীকে ভোট দিয়েছেন।
সামনেই লোকসভা ভোট তার আগে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের রাজনৈতিক সংকট চড়তে শুরু করেছে। রাজ্যসভায় হিমাচল প্রদেশের আসনে কংগ্রেস মনোনিত প্রার্থী পরাজিত হয়েছে। কংগ্রেস বিধায়কদের ক্রস ভোটিংয়ের কারণেই এই হার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারপরেই বিজেপি হিমাচলের কংগ্রেস সরকার ফেলার জন্য তৎপর হয়ে উঠেছে।

জানা গিয়েছে বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোরজোর শুরু করে দিয়েছে। আজ অর্থাৎ বুধবারই হিমাচল প্রদেশের বিজেপির শীর্ষ মেতা জয়রাম ঠাকুর সহ বিজেপির প্রতিনিধিদল এই দাবি নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।এদিকে সরকার রক্ষায় মরিয়া সুখু। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ড ডিকে শিবকুমারকে গড় রক্ষার দায়িত্ব দিয়েছে।
ইতিমধ্যেই সুখু সরকার ১৪ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছে। এই নিয়ে বিজেপিও তৎপর হয়েছে। এদিকে বিদ্রোহী ৬ কংগ্রেস বিধায়ক পঞ্চকুলা থেকে শিমলার পথে রওনা হয়েছে। এই ৬ বিধায়ককে নোটিস পাঠিয়েছে বিধানসভা। বিদ্রোহী কংগ্রেস বিধায়করা পাল্টা সুখু সরকারকে চ্যালেঞ্জ জািনয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন গত ১ বছর ধরে সুখু সরকার তাঁদের কোনও কথায় গুরুত্ব দিচ্ছে না।
এই বিদ্রোহের মাঝে আবার কংগ্রেস বিধায়ক বিক্রমাদিত্য সিং মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেছেন সুখুর কোও হুমকিতেই তিনি ভয় পাননা। গত ১ বছর ধরে তাঁদের কোনও ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। কিছুতেই বিধায়কদের বিক্ষোভ সামাল দিতে পারছে না কংগ্রেস। লোকসভা ভোটের আগে হিমাচল প্রদেশে সংকট আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও কংগ্রেস হাল ছাড়তে নারাজ সেকারণে তলব করা হয়েছে ডিকে শিবকুমারকে।












Click it and Unblock the Notifications