হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে লড়তে প্রথম দফায় ৪৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। আগামী ১২ নভেম্বর হিমাচলে এক দফায় নির্বাচন হবে। এদিন যে তালিকা কংগ্রেস প্রকাশ করেছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য সিং, কংগ্রেস নেতা মুকেশ অগ্নিহোত্রী ও প্রচারের নেতৃত্বে থাকা সুখবিন্দর সিং সুখুর নাম রয়েছে।

মুকেশ অগ্নিহোত্রী হরোলি আসন থেকে ভোটে লড়ছেন। ডালহৌসী থেকে লড়ছেন প্রাক্তন মন্ত্রী আশা কুমারী। প্রথম প্রার্থী তালিকায় অবশ্য নাম নেই প্রদেশ কংগ্রেস নেত্রী তথা বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিংয়ের। প্রতিভাদেবী মাণ্ডি আসন থেকে জিতে সাংসদ হয়েছেন।
দলের গতবারের জেতা সব বিধায়ককে টিকিট দিয়েছে কংগ্রেস। বিজেপি থেকে দলবদলে আসা দয়াল পেয়ারিকেও পাছাড় আসনে প্রার্থী করা হয়েছে।
Congress releases the first list of 46 candidates for the Himachal Pradesh Assembly elections, which are to be held on November 12th. pic.twitter.com/O6ssJYyiEV
— ANI (@ANI) October 18, 2022
কর্নেল ধনী রাম শাণ্ডিল সোলান আসন থেকে ও হর্ষবর্ধন সিং চৌহান শিল্লাই আসন থেকে লড়ছেন। দারাং থেকে লড়বেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কউল সিং। এদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সিরাজ বিধানসভা কেন্দ্র থেকে এবছর লড়ছেন।
বর্তমানে হিমাচল প্রদেশ বিধানসভায় বিজেপির ৪৩টি আসন রয়েছে। কংগ্রেসের দখলে রয়েছে ২২টি আসন। একজন সিপিএম বিধায়ক ও দুজন নির্দল বিধায়ক রয়েছেন। রাজ্যে মোট ভোটার ৫৫ লক্ষ ৭৪ হাজার ৭৯৩ জন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications