Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিমাচলে এক দফাতেই ৬৮টি আসনে নির্বাচন, ভোট পড়ল ৭৪ শতাংশের কিছু বেশি

হিমাচল প্রদেশ দখল করার লক্ষ্যে আজ ঝাঁপাচ্ছে কংগ্রেস ও বিজেপি। আজ সেরাজ্যে ৬৮টি আসনে বিধানসভা ভোট হচ্ছে।

হিমাচল প্রদেশ দখল করার লক্ষ্যে আজ ঝাঁপাচ্ছে কংগ্রেস ও বিজেপি। আজ সেরাজ্যে ৬৮টি আসনে বিধানসভা ভোট হচ্ছে। আজ মোট ৩৩৭ জন প্রার্থীর ভাগ্য ঠিক করবে জনতা। এঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল, আটজন সংসদীয় সচিব, ডেপুটি স্পিকার জগত সিং নেগি, দশজনমন্ত্রী ও একাধিক পরিচিত বিধায়কেরা।

হিমাচলে আজ এক দফাতেই ৬৮টি আসনে ভোট, ভাগ্য পরীক্ষায় বিজেপি-কংগ্রেস

বিজেপি ও কংগ্রেস যেমন সবকটি আসনে লড়ছে, তেমনই বিএসপি বা বহুজন সমাজ পার্টি ৪২টি আসনে লড়ছে। এছাড়া সিপিএম লড়ছে ১৪টি আসনে। স্বভিমান পার্টি ও লোক গঠবন্ধন পার্টি ৬টি করে কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এবং তিনটি কেন্দ্রে প্রার্থী দাঁড় করিয়েছে সিপিআই।

হিমাচলে এবার জোরকদমে প্রচার সেরেছে বিজেপি ও কংগ্রেস। রাহুল গান্ধী তিনটি জনসভা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতটি জনসভা করেছেন। এছাড়া বিজেপি সভাপতি অমিত শাহও ছয়টি জনসভা করে প্রচার সেরেছেন।

শুধু কমবয়সীরাই নন, বয়স্করাও সমান তালে সকাল থেকেই ভোট দিতে লাইনে এসে দাঁড়িয়েছেন।

আমরা ভেবেছিলাম ৫০টির বেশি আসন পাব। তবে যে উৎসাহ মানুষের মধ্যে দেখছি তাতে মনে হচ্ছে আমরা ৬০টির বেশি আসন পেয়ে যাব। ভোটের দিন সংবাদমাধ্যমের সামনে এমনই দাবি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমালের।

সকাল দশটা পর্যন্ত হিমাচলে ভোট পড়েছে ১৩.৭২ শতাংশ।

হিমাচলপ্রদেশে বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৮ শতাংশের বেশি।

দুপুর ২টো পর্যন্ত হিমাচল প্রদেশে ভোট পড়ল ৫৪. ০৯ শতাংশ।

হিমাচলে ভোটগ্রহণ পর্ব শেষ। দিনের শেষে ভোট পড়ল ৭৪ শতাংশের কিছু বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+