নির্বাচনের আগে নাকা অভিযান হিমাচল পুলিশের, উদ্ধার ২১ কোটি টাকার মদ-গয়না-টাকা
সামনেই হিমাচল প্রদেশ ভোট আর তার আগে তৎপর হয়েছে পুলিশ। কোথাও কোনওভাবে বেআইনি কাজ কারবার হচ্ছে কি না সেদিকে কড়া নজর দেওয়া হচ্ছে। আর এর জেরেই উদ্ধার হল প্রচুর পরিমান টাকা, মদ এবং গয়না। জয়েন্ট এই অপারেশনে যে জিনিসপত্র এখনও পর্যন্ত ধরা পড়েছে তার মূল্য ২১ কোটি টাকা বলে জানা গিয়েছে।

নির্বাচনী বিধি
নির্বাচনী বিধি যেদিন থেকে রাজ্যে লাগু হয়েছে ঠিক সেদিন থেকেই এই নাকা তল্লাশি শুরু হয়েছে সেই রাজ্যে। নির্বাচনী কর্তৃপক্ষ এই বিষয়ে তথ্য যে একদম সঠিক তা জানিয়েছেন বুধবার। গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ টাকা ক্যাশ, ১২১৫.৪৭০ লিটার মদ, যার মূল্য ১ কোটি ৯০ হাজার ৬৯ টাকা তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পরিমাণ মদ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

ইনকাম ট্যাক্সের নাকা চেকিং
ইনকাম ট্যাক্সের নাকা চেকিং করে ২ কোটি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা এবং ৪৪ লক্ষ ১১ হাজার ২৩২ টাকার সোনা আটক করা হয়েছে। আবগারি দফতর ২০ হাজার ১৭৬। ৯৬৫ লিটার মদ বাজেয়াপ্ত করে যার মূল্য ৪৫ লক্ষ ৯১ হাজার ৩১৮ টাকা। আটক করা টাকা, মদ সবমিলিয়ে যে অর্থ দাঁড়াচ্ছে তার পরিমাণ ২১ কোটি ২০ লক্ষ ০৯ হাজার ৬৪০ টাকা।

বিজ্ঞপ্তি জারি
১৭ অক্টোবর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। ১৪ অক্টোবর থেকে রাজ্যে নির্বাচন বিধি লাঘু হয়। যেদিন হিমাচলে ভোট ঘোষনা হয় সেদিনই মোদী- শাহের রাজ্য গুজরাটেও ভোটের দিন ঘোষণা করার কথা ছিল। কিন্ত্য তা হয়নি। তবে জানা যাচ্ছে, এই বছরের একেবারে শেষে গুজরাটে ভোট হতে পারে।
এক দফাতে ভোট হলেও বেশ কিছু বিষয়কে মাথায় রাখার কথা বলা হয়েছে কমিশনের তরফে। বিশেষ করে পোস্টাল ব্যালোটে ভোট হবে। করোনা আক্রান্তরাও এবার ভোট দিতে পারবেন। তবে দিনের শেষে। হিমাচল প্রদেশের ৬৮ টি আসনে এই ভোট হবে।

হিমাচল প্রদেশের বিধানসভার মেয়াদ
হিমাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ৮ জানুয়ারি। এখানে বিজেপির ৪৫ জন বিধায়ক ও কংগ্রেসের ২০ জন বিধায়ক সদস্য রয়েছে। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে সেপ্টেম্বরেই হিমাচল ও গুজরাত পরিদর্শনে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে।
গুজরাতে তাঁরা জেলা নির্বাচনী কর্মকর্তা, পুলিশের অধিকর্তা ও জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ১৮২-সদস্যের এই বিধানসভায়, ১১১ জন বিজেপি ও ৬২ জন কংগ্রেসের বিধায়ক রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications